উইসকনসিনে জিতে বাইডেনের দখলে ২৪৮টি ইলেক্টোরাল ভোট, ট্রাম্পের ২১৪টি

বিদেশ ডেস্ক
০৫ নভেম্বর ২০২০, ০১:৫১আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ০৩:৩০

মার্কিন বার্তা সংস্থা এপির আভাস অনুযায়ী, ব্যাটলগ্রাউন্ড রাজ্য উইসকনসিন-এর দশটি ইলেক্টোরাল ভোট জিতে নিয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। গতবার রাজ্যটিতে জয় পেয়েছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে এবার তার কাছ থেকে অ্যারিজোনার পর দ্বিতীয় রাজ্য হিসেবে উইসকিনসনে জয় ছিনিয়ে নিতে যাচ্ছেন বাইডেন। এই রাজ্যে সম্ভাব্য জয়ের ফলে এখন ডেমোক্র্যাট প্রার্থীর দখলে থাকা সম্ভাব্য ইলেক্টোরাল ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৮টিতে। অপর দিকে ট্রাম্পের দখলে রয়েছে সম্ভাব্য ২১৪টি ইলেক্টোরাল ভোট। ইতোমধ্যে উইসকনসিনে ভোট পুনগণনার আবেদন করেছে ট্রাম্প শিবির। উইসকনসিনে জিতে বাইডেনের দখলে ২৪৮টি ইলেক্টোরাল ভোট, ট্রাম্পের ২১৪টি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি নিশ্চিত করতে হবে। উইসকনসিনে জয়ের পাশাপাশি হাড্ডাহাড্ডি লড়াইয়ের অঙ্গরাজ্য বলে পরিচিত মিশিগানেও ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তবে অপর দুই ব্যাটলগ্রাউন্ড স্টেট পেনসিলভানিয়া ও জর্জিয়াতে ট্রাম্প এগিয়ে থাকলেও ব্যবধান খুবই সামান্য।

উইসকনসিনের নির্বাচন কমিশনের প্রশাসক মিয়াগন ওলফ এক ব্রিফিংয়ে বলেছেন অনানুষ্ঠানিক ফল চূড়ান্ত করা গেছে বলে বিশ্বাস করছেন তারা। কেবলমাত্র তিনশ’ ভোটারের একটি ছোট অঞ্চলের ভোট গণনা বাকি রয়েছে বলে জানান  তিনি। বর্তমানে রাজ্যটিতে ২০ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন।

উইসকনসিনের নির্বাচন কমিশনের ঘোষণার পর বাইডেনের প্রচার শিবিরের এক বিবৃতিতে বলা হয়েছে নির্বাচনি লড়াই তাদের দিকেই ঘুরছে বলে আশাবাদী তারা। এই জয়ের ফলে বর্তমানে বাইডেনের হাতে রয়েছে ২৪৮টি সম্ভাব্য ইলেক্টোরাল ভোট। এছাড়া নেভাদা ও মিশিগান রাজ্যেও এগিয়ে রয়েছেন তিনি। এই দুটি রাজ্যতে জয় পেলেই তিনি ২৭০ ইলেক্টোরাল ভোটের ম্যাজিক ফিগারে পৌঁছে যাবেন।

তবে ইতোমধ্যেই জালিয়াতির অভিযোগ তুলে উইসকিনসনে তাৎক্ষণিকভাবে ভোট পুনগণনার আবেদন করেছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবির। তবে দুই প্রার্থীর ভোটের যে ব্যবধান তাতে পুনগণনায় চূড়ান্ত ফলাফল বদল হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন অনেকেই।

/জেজে/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম