‘ট্রাম্পের মামলা ছেলেমানুষি’

বিদেশ ডেস্ক
০৫ নভেম্বর ২০২০, ০৯:৪৮আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ১২:৫৯

নির্বাচনে ভোটগণনা বন্ধের দাবিতে ট্রাম্প শিবিরের করা মামলার কঠোর সমালোচনা করেছে মিশিগানের কর্তৃপক্ষ। এ মামলাকে ট্রাম্পের ছেলেমানুষি হিসেবে আখ্যায়িত করেছেন রাজ্যের নির্বাচন সংক্রান্ত প্রধান কর্মকর্তা জোসলিন বেনসন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। ‘ট্রাম্পের মামলা ছেলেমানুষি’

জোসলিন বেনসন বলেন, মিশিগানের সব বৈধ ভোট যথাযথভাবে গণনা করা হয়েছে।

২০১৬ সালের নির্বাচনে এ রাজ্যে ১০ হাজার ৭০০ ভোটের ব্যবধানে জয় পান ট্রাম্প। এবার পরাজয়ের আভাস পেতেই ভোট গণনা বন্ধে আদালতের শরণাপন্ন হয় ট্রাম্প শিবির।

ব্যাটলগ্রাউন্ড রাজ্য হিসেবে পরিচিত মিশিগানে অবশ্য এরইমধ্যে জয় নিশ্চিত করতে সমর্থ হয়েছেন জো বাইডেন। সেখানকার ১৬টি ইলেক্টোরাল ভোট জিতে নেওয়ায় ২৬৪ ইলেক্টোরাল ভোট নিয়ে জয়ের দ্বারপ্রান্তে রয়েছেন বাইডেন। এখন এগিয়ে থাকা আরেক ব্যাটলগ্রাউন্ড নেভাদায় (৬টি ইলেক্টোরাল ভোট) জয় পেলেই ২৭০ ইলেক্টোরাল ভোটের সেই কাঙ্ক্ষিত 'ম্যাজিক ফিগার'।

এখন পর্যন্ত যেসব রাজ্যের ভোটের ফলাফল পাওয়া যায়নি সেগুলোর মধ্যে আলাস্কায় রয়েছে তিনটি ইলেক্টোরাল ভোট, জর্জিয়ায় ১৬টি, নর্থ ক্যারোলিনায় ১৫টি এবং পেনসিলভানিয়ায় ২০টি। নেভাদায় বাইডেনের জয় নিশ্চিত হওয়ার পর এগুলোর সবকটিতেও যদি ট্রাম্প জেতেন তাহলেও তার ইলেক্টোরাল ভোট দাঁড়াবে ২৬৮টিতে। সেক্ষেত্রে ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারবেন না তিনি।

/এমপি/এমএমজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম