নির্বাচনের পরদিন যুক্তরাষ্ট্রে দৈনিক সংক্রমণের নতুন রেকর্ড

বিদেশ ডেস্ক
০৫ নভেম্বর ২০২০, ১৫:১০আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ১৫:১৪
image

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রে দৈনিক সংক্রমণের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।  বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, করোনা সংক্রমিত রোগী শনাক্তের রেকর্ডটি হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের পরদিন ৪ নভেম্বর, বুধবার।

করোনাভাইরাস (গ্রাফিক্স: রাকিব নয়ন)

রয়টার্সের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বুধবার অন্তত ১ লাখ ২ হাজার ৫৯১ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের করোনাবিষয়ক হালনাগাদ তথ্য দিয়ে আসা ওয়ার্ল্ডোমিটার বলছে, দেশটিতে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১ লাখ ৮ হাজার ৩৮৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একইসময়ে করোনায় দেশটিতে মারা গেছেন ১ হাজার ২০১ জন।

আগে যুক্তরাষ্ট্রে এক দিনে সর্বোচ্চ ১ লাখ ২৩৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন। এই রেকর্ডটি হয়েছিল গত ৩০ অক্টোবর। সাম্প্রতিক সময়ে দেশটিতে করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী ধারা লক্ষণীয়। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের দিন দেশটিতে ৯৪ হাজার ৪৬৭ জন করোনা রোগী শনাক্ত হন। এদিন মারা যান ১ হাজার ১৮৭ জন।

গতকাল  নয়টি অঙ্গরাজ্য এক দিনে রেকর্ডসংখ্যক রোগী শনাক্তের কথা জানিয়েছে। অঙ্গরাজ্যগুলো হলো কলোরাডো, আইডাহো, ইন্ডিয়ানা, মেইন, মিশিগান, মিনেসোটা, রোড আইসল্যান্ড, ওয়াশিংটন ও উইসকনসিন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনা শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা ৯৮ লাখ ১ হাজার ৩৫৫। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২ লাখ ৩৯ হাজার ৮২৯ জন। এই মুহূর্তে দেশটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩২ লাখ ৬৯ হাজার ৫০৭।

/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম