নির্বাচন নিয়ে স্যান্ডার্সের ভবিষ্যদ্বাণী মিলে গেলো হুবহু

বিদেশ ডেস্ক
০৬ নভেম্বর ২০২০, ০৯:১৪আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ০৯:২১

যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে প্রবীন ডেমোক্র্যাট সিনেটর বার্নি স্যান্ডার্সের ভবিষ্যদ্বাণী মিলে গেলো হুবহু। দুই সপ্তাহ আগে এক সাক্ষাৎকারে তিনি যেমনটি পূর্বানুমান করেছিলেন ঠিক তেমনটিই ঘটছে। ওই সাক্ষাৎকারের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে।

নির্বাচন নিয়ে স্যান্ডার্সের ভবিষ্যদ্বাণী মিলে গেলো হুবহু

ডেমোক্র্যাট প্রাইমারিতে প্রার্থী ছিলেন বার্নি। কিন্তু পরে সরে দাঁড়ান। গত মাসে জিমি ফ্যালনকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারমন্টের সিনেটর বলেছিলেন যে, ট্রাম্প ভোটের রাতেই ভিত্তিহীন জয় দাবি করতেন পারেন এবং ডাক ভোট গণনা শুরু হলে ফল ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনের পক্ষে চলে আসবে।

সাক্ষাৎকারে নির্বাচনের ফলাফল নিয়ে মতামত জানিয়ে বার্নি আরও বলেছিলেন, ভোটগণনা শুরু হওয়ার পরে কেমন টানটান পরিস্থিতি তৈরি হতে পারে, সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে তা নাটকীয় মোড় নিতে পারে এবং তাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া কেমন হতে পারে। কাকতালীয়ভাবে বার্নির সেই ভবিষ্যদ্বাণী মিলে যাচ্ছে বাস্তবের সঙ্গে। একেবারে অক্ষরে অক্ষরে। সেই সাক্ষাৎকারের একটি ভিডিও ক্লিপ সম্প্রতি ভাইরাল হয়েছে। গত ২৪ ঘণ্টায় অন্তত ২ কোটি ৭০ লাখ দর্শক সেটি দেখেছেন।

বার্নি স্যান্ডার্স বলেছিলেন, ‘কারণ যা-ই হোক না কেন, বিভিন্ন সমীক্ষা থেকে মনে হচ্ছে, এ বারের ভোটে ডেমোক্র্যাট সমর্থকদের অধিকাংশ পোস্টাল ব্যালটে ভোট দেবেন। পেনসিলভানিয়া, উইসকনসিন, মিশিগানের মতো অনেক অঙ্গরাজ্যে প্রচুর পরিমাণে ডাক ভোট পড়তে পারে। আর লাইনে দাঁড়িয়ে যারা ভোট দেবেন তাদের অধিকাংশ রিপাবলিকান সমর্থক হওয়ার সম্ভাবনা।’

ডাক ভোট গণনায় বাড়তি সময় লাগে উল্লেখ করে বার্নি বলেছেন, ‘প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ। তাই ঠিকভাবে ভোটগণনা জরুরি। এমন হতে পারে, ভোটের দিন রাত দশটা নাগাদ মিশিগান, উইসকনসিন, পেনসিলভানিয়ায় ট্রাম্প এগিয়ে রয়েছেন। টেলিভিশনে হয়তো জয় ঘোষণা করেই দিলেন তিনি। তাকে পুনর্নির্বাচিত করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে দিলেন।’

বাস্তবে ঠিক তাই হয়েছে। হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘কোটি কোটি মানুষ আমাকে ভোট দিয়েছেন। আমি তো জিতেই গিয়েছি।’ অথচ তখনও কয়েক লাখ ভোট গণনা বাকি। যার মধ্যে একটা বড় অংশ ডাক ভোট।

পরের দৃশ্যটাও ঠিক অনুমান করেছিলেন বার্নি। তিনি বলেছিলেন, ভোটের পরের দিন বা তার পরের দিন পরিস্থিতি নাটকীয় মোড় নিতে পারে। পোস্টাল ব্যালটে গণনা যত এগোবে, ভোটের ফলাফল তত বদলে যেতে পারে। দেখা যাবে প্রতিপক্ষ জো বাইডেন হয়তো ওই অঙ্গরাজ্যগুলোতে জিতছেন। সেই সময়ে ট্রাম্প বলতেই পারেন, ‘পুরো বিষয়টা জোচ্চুরি হচ্ছে। ডাক ভোটে কারচুপি হয়েছে। আমি ক্ষমতা ছাড়ব না।’

কাকতালীয়ভাবে তার এমন অনুমানও একেবারে মিলে গিয়েছে। উইসকনসিন, মিশিগানে জিতেছেন বাইডেনই। ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ফল তিনি মানছেন না। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন তিনি।

বার্নি স্যান্ডার্সের সেই সাক্ষাৎকারের ভাইরাল হওয়া অংশ-

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম