‘ট্রাম্প জীবিত ও ভালো অবস্থায় আছেন’

বিদেশ ডেস্ক
০৬ নভেম্বর ২০২০, ১১:১৬আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ১১:২০
image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল এখন একদম সুতার ওপর ঝুলে আছে। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন জয়ের দ্বারপ্রান্তে হলেও অঙ্কের হিসাবে সম্ভাবনা আছে ক্ষমতাসীন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরের কিছু আগে তার প্রচারণা ব্যবস্থাপক বিল স্টেপিয়েন জানিয়েছেন, ট্রাম্পের জয়েন সম্ভাবনা শেষ হয়ে যায়নি, তিনি ইলেক্টোরাল ভোটের হিসাবনিকাশে এখনও জীবিত এবং ভালো অবস্থায় রয়েছেন।  

‘ট্রাম্প জীবিত ও ভালো অবস্থায় আছেন’

বৃহস্পতিবার দুপুরে ট্রাম্পের প্রচারণা শিবির থেকে জানানো হয়েছে, তারা যুক্তরাষ্ট্রজুড়ে নির্বাচনের অব্যবস্থাপনা ও অনিয়মের তথ্য সংগ্রহ করার জন্য একটি ওয়েবসাইট উন্মুক্ত করছেন। এসব তথ্য সংগ্রহ করে অধিকতর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

জর্জিয়াতে ট্রাম্প বিজয়ী হবেন বলে তার প্রচারণা শিবির থেকে আশা প্রকাশ করা হচ্ছে। প্রচারণা ব্যবস্থাপক বিল স্টেপিয়েন বলেছেন, আগেভাগেই ট্রাম্পকে পরাজিত বলা হচ্ছে। তবে, ‘ডোনাল্ড ট্রাম্প এখনও বেঁচে আছেন এবং ভালো অবস্থায় আছেন।’

এদিকে ডেমোক্রেটিক পার্টির মনোনীত প্রার্থী জো বাইডেনের প্রচারণা ব্যবস্থাপক জেনিফার ডিলন বৃহস্পতিবার দুপুরে বলেছেন যে, তাদের কাছে থাকা আগাম তথ্য অনুযায়ী এটি নিশ্চিত যে, জো বাইডেনই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন।

/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম