রিপাবলিকানদের আচরণে ক্ষুব্ধ ট্রাম্পের দুই ছেলে

বিদেশ ডেস্ক
০৬ নভেম্বর ২০২০, ১৬:১০আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ১৮:০০
image

পুনর্নির্বাচিত হওয়ার লড়াইয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন হিমশিম খাচ্ছেন, তখন রিপাবলিকানদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তার দুই ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্প। দল ‘দুর্বল’ হয়ে পড়েছে বলে অভিযোগ তুলেছেন তারা। ট্রাম্পের দুই ছেলের টুইটার পোস্টকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

রিপাবলিকানদের আচরণে ক্ষুব্ধ ট্রাম্পের দুই ছেলে

ভোটের দিন রাতেই (৩ নভেম্বর) ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ২৭০ ইলেক্টোরাল কলেজ ভোট পাওয়ার কাছাকাছি পৌঁছে গেছেন। মার্কিন বার্তা সংস্থা এপি আর ফক্স নিউজের পূর্বাভাস অনুযায়ী তার হাতে আসা ইলেক্টোরাল ভোটের সংখ্যা ২৬৪। এদিকে পেনসিলভানিয়া, নেভাদা, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া ও আলাস্কায় এখনও ফলাফল স্পষ্ট হয়নি। এরমধ্যে নেভাদায় বাইডেন এগিয়ে আছেন। আর জর্জিয়া ও পেনসিলভানিয়ায় ক্রমেই তিনি ব্যবধান কমিয়ে আনছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। সব মিলে জয়ের সম্ভাবনা স্পষ্ট হচ্ছে তার। নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে ভোট গণনা বন্ধের জন্য বিভিন্ন অঙ্গরাজ্যের আদালতে ট্রাম্প শিবিরের আবেদন খারিজ হয়ে গেছে। ভোট গণনা শেষ হওয়ার আগেই ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করায় ক্ষোভ জানিয়েছেন রিপাবলিকানরাও।

এমন অবস্থায় রিপাবলিকানদের বিরুদ্ধে এক হাত নিয়েছেন ট্রাম্পের দুই পুত্র ট্রাম্প জুনিয়র ও এরিক।

বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র রিপাবলিকান সমর্থকদের উদ্দেশে টুইটারে লিখেছেন–'ইচ্ছা ও লড়াই করার সক্ষমতা দেখানোর যথাযথ একটি প্ল্যাটফর্ম আছে তাদের। তবে উল্টো দেখা যাচ্ছে, গণমাধ্যমের সামনে তারা মুষড়ে পড়ছে। উদ্বেগের কারণ নেই। ডোনাল্ড ট্রাম্প লড়াই করে যাবেন। আর বরাবরের মতো তারা কেবল দেখতে থাকবেন!’

ট্রাম্পের আরেক ছেলে এরিক ট্রাম্প সমর্থকদের প্রতি ক্ষোভ জানিয়ে লিখেছেন, ‘কোথায় রিপাবলিকানরা! কিছুটা তো মেরুদণ্ড থাকা উচিত। এই জালিয়াতির বিরুদ্ধে লড়ুন। এই সময়ে আপনারা ভেড়ার পালে মিশে গেলে আমাদের ভোটাররা আপনাদের কখনোই ভুলবে না।’

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম