ভিত্তিহীনভাবে বাইডেনকে জয়ী ঘোষণা করা হয়েছে: ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৭ নভেম্বর ২০২০, ২৩:৪৯আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ২৩:৫৭

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভিত্তিহীনভাবে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে জয়ী ঘোষণা করা হয়েছে। সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, এক বিবৃতিতে তিনি মামলার কথা জানিয়ে বলেছেন, সবকিছু এখনও শেষ হয়নি। ভিত্তিহীনভাবে বাইডেনকে জয়ী ঘোষণা করা হয়েছে: ট্রাম্প
পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। সিএনএন-এর পূর্বাভাস অনুযায়ী তার প্রাপ্ত ইলেক্টোরাল ভোটের সংখ্যা ২৭৩। আর এপির পূর্বাভাস অনুযায়ী তার প্রাপ্ত ইলেক্টোরাল ভোটের সংখ্যা ২৮৪। জয়ী হিসেবে বাইডেনের জানুয়ারি মাসে দায়িত্ব নেওয়ার কথা। তবে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে নির্বাচন নিয়ে বেশকিছু মামলা করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যম ও জরিপ সংস্থার পূর্বাভাসে বাইডেনের জয় নিশ্চিত হওয়ার পর তিনি বলেন, ‘আমরা সবাই জানি কেন জো বাইডেনকে দ্রুত ভিত্তিহীনভাবে জয়ী ঘোষণা করা হচ্ছে, আর তার মিডিয়া মিত্ররা তাকে জোরালোভাবে সহায়তা করছে: তারা চায় না সত্য উন্মোচিত হোক। সাধারণ ঘটনা হলো এই নির্বাচন শেষ হওয়ার অনেক বাকি।’
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, ঘটনা হলো এই নির্বাচন শেষ হয়ে গেছে। বহু অঙ্গরাজ্যে এখনও চূড়ান্ত ভোট গণনা চলবে। কিন্তু এই পরিস্থিতিতে ট্রাম্পের হোয়াইট হাউজে থেকে যাওয়ার কোনও সুযোগ নেই।
ট্রাম্প বলেন, ‘সোমবারের শুরু থেকেই আমার প্রচার দল আমাদের মামলাগুলো আদালতে বিচারের কাজ শুরু করবে। যাতে নির্বাচনি আইনের প্রয়োগ এবং ন্যায়সঙ্গত জয়ীকে ক্ষমতায় বসানো নিশ্চিত করানো যায়।’
রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের পুনর্নির্বাচন শিবির বেশ কয়েকটি ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্যে এই সপ্তাহে নির্বাচনি কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এর মধ্যে বেশ কয়েকটি ইতোমধ্যে খারিজ হয়ে গেছে। বাইডেনের তরফ থেকে বলা হয়েছে এসব মামলার কোনও ‘মেরিট নেই’।
ট্রাম্প পরাজয় মেনে না নিলে সেটি কোনও অর্থ বহন করবে না। তবে এতে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর না হওয়ার চিহ্ন হিসেবে দেখা হবে। ঘটনা হলো বাইডেনের কাছে এখন হোয়াইট হাউসে প্রবেশের মতো ইলেক্টোরাল ভোট রয়েছে। আর আগামী জানুয়ারিতে প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন তিনি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম