গ্রেফতার হতে পারেন ট্রাম্প?

বিদেশ ডেস্ক
০৯ নভেম্বর ২০২০, ১৪:১৯আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ২০:০০
image

ক্ষমতা ছাড়ার পর ট্রাম্প গ্রেফতার হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সাবেক কর্মকর্তা। সৌদি নিউজ চ্যানেল আল-আরাবিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রণালয়ের সাবেক মুখপাত্র অ্যাডাম এরলি এই আশঙ্কার কথা জানিয়েছেন।

গ্রেফতার হতে পারেন ট্রাম্প?

ট্রাম্পের বিরুদ্ধে ‘যৌন নির্যাতন’ থেকে শুরু করে ‘ট্যাক্স ফাঁকি দেয়ার’ মতো বহু অভিযোগ রয়েছে। এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও ট্রাম্পের বিরুদ্ধে মামলা রয়েছে। ইরানের কুদস ফোর্সের কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের পর ইরান ট্রাম্পের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে হত্যা মামলা দায়েরের সিদ্ধান্ত নেয়। অনেকে বিষয়টিকে হাস্যকর বললেও বিশেষজ্ঞরা বলেছেন, ট্রাম্প চিরদিন ক্ষমতায় থাকবেন না এবং আইনি দায়মুক্তিও তাকে আজীবন সুরক্ষা দেবে না।

এরলি বলেন, প্রেসিডেন্ট হওয়ার আগে ডোনাল্ড ট্রাম্প যেসব অপরাধ করেছিলেন আদালতে সেগুলোর ব্যাপারে অনেক মামলা রয়েছে। তবে প্রেসিডেন্ট হিসেবে তিনি বর্তমানে আইনি দায়মুক্তি ভোগ করছেন বলে তাকে ওইসব মামলায় গ্রেফতার করা যাচ্ছে না।

এর আগে শনিবার রাতে প্রথম সারির মার্কিন মিডিয়াগুলো ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে। এসব মিডিয়া জানায়, বাইডেন ২৯০ ইলেকটোরাল ভোট পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তবে নির্বাচনের ফল মেনে নেননি প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি এ বিষয়ে আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম