রুশ ঘাঁটিতে ৩ সেনাকে হত্যা

বিদেশ ডেস্ক
০৯ নভেম্বর ২০২০, ২২:৩১আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ২৩:৩৭
image

রাশিয়ার একটি সেনা ঘাঁটিতে এক কর্মকর্তাকে কুড়াল দিয়ে এবং অপর দুই জনকে গুলি চালিয়ে হত্যার পর পালিয়ে গেছে দেশটির এক সেনা সদস্য। তদন্তকারীরা জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় ভরোনেজ শহরের কাছে এক ঘাঁটিতে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া সদস্য প্রাইভেট অ্যান্তন মাকারোভের খোঁজে তল্লাশি শুরু করেছে দেশটির সেনাবাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। রুশ ঘাঁটিতে ৩ সেনাকে হত্যা

সোমবার প্রাইভেট অ্যান্তন মাকারোভ এক কর্মকর্তাকে কুড়াল দিয়ে হত্যার পর তার পিস্তল ছিনিয়ে নেন। এরপর আর তা দিয়ে গুলি ছুড়ে বাকি দুই সেনা সদস্যকে হত্যা করা হয় বলে ধারণা করছেন তদন্তকারীরা। ঘটনার সময় চতুর্থ আরেক সেনা সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

রুশ সেনাবাহিনীর তদন্ত কমিটি (এসকে) জানিয়েছে, পলাতক সেনা সদস্যের খোঁজে বাল্টিমোর বিমানঘাঁটিতে তল্লাশি চালানো হচ্ছে।

রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, পলাতক সেনা সদস্যকে খুঁজতে ওমোন ও সোবোর নামের বিশেষ বাহিনীর শত শত সদস্য তল্লাশি চালিয়ে যাচ্ছে।

তবে ওই সেনা সদস্য কেন হামলার ঘটনা ঘটিয়েছে তা এখনও স্পষ্ট নয়।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম