ইউক্রেনের তিনটি অঞ্চলের জ্বালানি স্থাপনায় রুশ হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২৭ এপ্রিল ২০২৪, ১৪:১৯আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৪:১৯

ইউক্রেনের তিনটি অঞ্চলের জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার (২৭ এপ্রিল) এই হামলা চালানো হয়েছে। এতে স্থাপনাগুলো সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে। আহত হয়েছেন অন্তত এক জ্বালানি কর্মী। ইউক্রেনীয় জ্বালানিমন্ত্রী জার্মান গালুশচেঙ্কো এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে গালুশচেঙ্কো বলেছেন, রাশিয়া মধ্য ইউক্রেনের ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চল ও লভিভ এবং ইভানো-ফ্রাঙ্কিভস্কের পশ্চিমাঞ্চলকে লক্ষ্য করে হামলাগুলো চালিয়েছে।

ইউক্রেনের বৃহত্তম বেসরকারী শক্তি সংস্থা ডিটিইকে এর চারটি তাপ বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

একটি বিবৃতিতে ডিটিইকে বলেছে, ‘আবারও ইউক্রেনের জ্বালানি স্থাপনায় ব্যাপক গোলাবর্ষণ করেছে শত্রুরা। কোম্পানীর সরঞ্জামের ব্যাপক ক্ষতি হয়েছে।’

সেখানে হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংস্থাটি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।

২২ মার্চ থেকে ইউক্রেনীয় বিদ্যুৎ সেক্টরে বোমা হামল চালাচ্ছে রুশ বাহিনী। প্রায় প্রতিদিনই তাপ ও জলবিদ্যুৎকেন্দ্র এবং অন্যান্য বিদ্যুৎ অবকাঠামোতে আক্রমণ করছে তারা।

/এএকে/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান