নির্বাচনি অনিয়ম তদন্তের নির্দেশের জেরে মার্কিন আইনজীবীর পদত্যাগ

বিদেশ ডেস্ক
১০ নভেম্বর ২০২০, ১৭:২৮আপডেট : ১১ নভেম্বর ২০২০, ১১:৪৫

প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আনা অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের নিয়োগকৃত মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। প্রসিকিউটরদের এই নির্দেশ দেওয়ার পর পদত্যাগ করেছেন বিচার বিভাগের ঊর্ধ্বতন আইনজীবী রিচার্ড পিলজার। সাধারণত এ ধরনের তদন্ত তদারকির দায়িত্ব থাকে এই আইনজীবীর ওপর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। নির্বাচনি অনিয়ম তদন্তের নির্দেশের জেরে মার্কিন আইনজীবীর পদত্যাগ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ের আভাস মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিত্তিহীনভাবে নির্বাচনে অনিয়মের অভিযোগ আনছেন তিনি। ইতোমধ্যে পেনসিলভানিয়া রাজ্যের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশের ওপর স্থগিতাদেশ চেয়েছে ট্রাম্পের প্রচার শিবির। ট্রাম্পের মুখপাত্র বলেছেন, আইনি লড়াই কেবল শুরু হয়েছে।

এমন পরিস্থিতিতে ট্রাম্প নিযুক্ত অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার নির্বাচনি অনিয়ম তদন্ত করতে কেন্দ্রীয় প্রসিকিউটরদের নির্দেশ দিয়েছেন। ওই আদেশে তিনি বলেছেন, অনিয়মের যদি আপাত বিশ্বাসযোগ্য ও স্পষ্ট পাওয়া যায়, আর তা যদি সত্যিই হয়, তাহলে রাজ্যগুলোতে কেন্দ্রীয় নির্বাচনের ফলাফলের ওপর তা প্রভাব ফেলতে পারে। অ্যাটর্নি জেনারেল বলছেন, যেসব অভিযোগের কেবল ভিত্তি রয়েছে সেগুলোরই তদন্ত হওয়া উচিত আর অনুমাননির্ভর ও কল্পনাপ্রসূত অভিযোগ এড়িয়ে যাওয়া উচিত।

তবে অ্যাটর্নি জেনারেলের নির্দেশের পর পদত্যাগ করেছেন বিচার বিভাগের ঊর্ধ্বতন আইনজীবী রিচার্ড পিলজার। সহকর্মীদের কাছে পাঠানো ইমেইল বার্তায় পিলজার বলেছেন, অ্যাটর্নি জেনারেলের নির্দেশের প্রতিক্রিয়ায় পদত্যাগ করছি। তিনি লেখেন, ‘নতুন নীতি ও এর বদলের সঙ্গে আমার জানাশোনা থাকায়... আমি নিশ্চিতভাবে আমার ভূমিকা থেকে দুঃখজনকভাবে পদত্যাগ করবো।’

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম