কারচুপির মিথ্যা গল্প ফেঁদেছিলেন পেনসিলভানিয়ার ডাককর্মী

বিদেশ ডেস্ক
১১ নভেম্বর ২০২০, ১২:৫৩আপডেট : ১১ নভেম্বর ২০২০, ১৭:৩২
image

পেনসিলভানিয়ার এরির একজন ডাককর্মী স্বাক্ষরিত এক অ্যাফিডেভিটের মাধ্যমে অভিযোগ করেছিল, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরে ব্যালটে পুরনো তারিখ বসিয়ে সেগুলো ডাকযোগে পাঠানো হয়েছে। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই অ্যাফিডেভিট নিয়ে কংগ্রেসে নালিশ করেছিলেন। তবে মার্কিন ডাক বিভাগের তদন্তকারীদের জিজ্ঞাসাবাদে রিচার্ড হপকিন্স নামের ওই ডাককর্মী স্বীকার করেছেন যে তিনি মিথ্যা গল্প ফেঁদেছিলেন। এ বিষয়টি অবগত এমন তিন জন ব্যক্তি মঙ্গলবার ওয়াশিংটন পোস্টকে এ তথ্য জানিয়েছে।

কারচুপির মিথ্যা গল্প ফেঁদেছিলেন পেনসিলভানিয়ার ডাককর্মী

ভোট জালিয়াতির অভিযোগ তুলে নিজের দাবির সপক্ষে একটি অ্যাফিডেভিটে সই করেন হপকিন্স। বলেন, ঊর্ধ্বতন  কর্মকর্তারা এ ধরনের আদেশ করেছেন বলে তিনি শুনেছেন। ডানপন্থী গ্রুপ প্রোজেক্ট ভেরিটাস হপকিন্সের দাবির বিষয়টি প্রকাশ্যে আনে। নির্বাচনে এখনও পরাজয় মেনে নেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রচার শিবিরের অভিযোগ নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। নিজেদের দাবির সপক্ষে তারা হপকিন্সের এই অ্যাফিডেভিট কংগ্রেসে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামকে দিয়েছেন। পরে এসব অভিযোগের বিষয়ে বিচার বিভাগ ও এফবিআইকে চিঠি লিখেছেন গ্রাহাম এবং এর তদন্ত করার দাবি জানান তিনি।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, শুক্রবার হপকিন্সকে প্রথমবার জিজ্ঞাসাবাদ করা হয়। রবিবার তদন্তকারীদের হপকিন্স জানান, তিনি পুরো বিষয়টি বানিয়ে বলেছেন এবং নিজের অভিযোগ প্রত্যাহারও করে নিয়েছেন। পরে মঙ্গলবার হাউজ ওভারসাইট কমিটি টুইট করে জানিয়েছে, কী কারণে হপকিন্স এমন অভিযোগ করেছিলেন তা জানাননি তিনি।

ফেসবুকে এক পোস্টে এরির পোস্ট মাস্টার রব উইসেনবাচ বলেছেন, হপকিন্সের দাবি ‘শতভাগ মিথ্যা’ এবং সম্প্রতি তাকে বেশ কয়েকবার সতর্ক করা হয়েছিল। এরি পোস্ট অফিস কোনও ব্যালটে পুরনো তারিখ বসায়নি।

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম