রিপাবলিকান নেতারা গণতন্ত্রকে খাটো করছে: ওবামা

বিদেশ ডেস্ক
১৩ নভেম্বর ২০২০, ১০:৪৩আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ১৮:৪২
image

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিত্তিহীন অভিযোগে সমর্থন দিয়ে রিপাবলিকান দলের সিনিয়র নেতারা মার্কিন গণতন্ত্রকে খাটো করছেন বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ওবামা বলেন, এই নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন পরিষ্কারভাবে জিতে গেছেন। যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ওবামার স্মৃতিকথা প্রকাশ উপলক্ষে আগামী রবিবার ওই সাক্ষাৎকারটি সম্প্রচারিত হবে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বারাক ওবামা

সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল এখনও মেনে নেননি দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জালিয়াতির অভিযোগে ইতোমধ্যে বেশ কিছু মামলা শুরু করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তার টিম এখনও কোনও প্রমাণ হাজির করতে পারেনি। অল্প কয়েকজন রিপাবলিকান নেতা বাইডেনকে জয়ী বলে মেনে নিলেও বেশিরভাগই ট্রাম্পকে সমর্থন করছেন।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, নির্বাচনে জালিয়াতির যেসব অভিযোগ আনা হচ্ছে সেগুলো এই কারণে যে ট্রাম্প হারতে পছন্দ করছেন না। ট্রাম্পের আগের আমলের এই প্রেসিডেন্ট বলেন, আমি আরও সমস্যা বোধ করছি এই কারণে যে অন্য রিপাবলিকান কর্মকর্তা, যারা আরও ভালোভাবে জেনে বুঝেও ট্রাম্পের সঙ্গে গলা মেলাচ্ছেন। তিনি বলেন, এতে কেবল আসন্ন প্রেসিডেন্ট জো বাইডেনকেই অবজ্ঞা করা হচ্ছে না; বরং গণতন্ত্রকেও অবহেলা করা হচ্ছে আর এটা বিপজ্জনক পথ।

নিজের স্মৃতিকথা প্রকাশ উপলক্ষে ওই সাক্ষাৎকার দেন এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের একমাত্র কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা। দুই খণ্ডে প্রকাশ হতে যাওয়া প্রথম খণ্ডটি আগামী ১৭ নভেম্বর প্রকাশের কথা রয়েছে। এ প্রমিজড ল্যান্ড নামের এই স্মৃতিকথাটিতে থাকছে মার্কিন সিনেট থেকে শুরু করে তার প্রথম মেয়াদে হোয়াইট হাউজে থাকার সময়কাল।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম