দুই বিক্ষোভকারী নিহতের পর পেরুর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের পদত্যাগ

বিদেশ ডেস্ক
১৬ নভেম্বর ২০২০, ১০:২৯আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ১৫:৪৮

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ম্যানুয়েল মেরিনো পদত্যাগ করেছেন। সরকারবিরোধী আন্দোলনে দুই বিক্ষোভকারীর মৃত্যুর পর রবিবার তিনি পদত্যাগ করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন। দুই বিক্ষোভকারী নিহতের পর পেরুর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের পদত্যাগ

আল জাজিরা-র খবরে বলা হয়েছে, দায়িত্ব গ্রহণের এক সপ্তাহেরও কম সময়ের মাথায় পদত্যাগ করেছেন ম্যানুয়েল মেরিনো। মাত্র পাঁচ দিন অফিস করেছেন তিনি।

ম্যানুয়েল মেরিনো-র পদত্যাগের দাবিতে বিক্ষোভের একদিনের মাথায় পদত্যাগের ঘোষণা দেন তিনি। ওই বিক্ষোভ দমনে অ্যাকশনে গিয়েছিল পুলিশ। তবে দুই বিক্ষোভকারী নিহত এবং আরও কয়েক ডজন আন্দোলনকারী আহত হওয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়েন মেরিনো।

সমালোচনার মুখে রবিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

ম্যানুয়েল মেরিনো বলেন, ‘পুরো দেশকে জানাতে চাই যে, আমি পদত্যাগ করছি।’

নিজের পদত্যাগের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়ে দেশবাসীর প্রতি শান্তি ও জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি।

গত মঙ্গলবার পেরুর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নেন ম্যানুয়েল মেরিনো। তার পূর্বসূরি মার্টিন ভিজকারার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠলে তাকে অপসারণের পক্ষে রায় দেয় দেশটির বিরোধী দল নিয়ন্ত্রিত কংগ্রেস। তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন ভিজকারা।

ভিজকারার পদত্যাগের পর দায়িত্ব নিয়ে বিক্ষোভের মুখে পড়েন ম্যানুয়েল মেরিনো। আন্দোলনকারীরা বলছেন, পার্লামেন্টারি ক্যু-র মধ্য দিয়ে ক্ষমতায় এসেছেন মেরিনো। ফলে তার পদত্যাগের দাবিতে রাজপথে জোরালো অবস্থান নেয় তারা। শনিবার রাত পর্যন্ত বিক্ষোভ মোটাদাগে শান্তিপূর্ণ ছিল। তবে এক পর্যায়ে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর শক্তি প্রয়োগ করলে পরিস্থিতি বদলে যেতে শুরু করে। দায়িত্ব গ্রহণের পাঁচ দিনের মাথায় পদত্যাগের ঘোষণা দেন ম্যানুয়েল মেরিনো।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক