তুরস্কের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে একযোগে কাজ করতে হবে: পম্পেও

বিদেশ ডেস্ক
১৭ নভেম্বর ২০২০, ১১:২১আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ১৬:৫৪

তুরস্কের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে একযোগে কাজ করার তাগিদ দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি বলেছেন, গত কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যে তুরস্ক যেসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে সে ব্যাপারে যুক্তরাষ্ট্র ও ইউরোপের একযোগে কাজ করা প্রয়োজন। ফ্রান্সের পত্রিকা লে ফিগারো-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন পম্পেও। তুরস্কের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে একযোগে কাজ করতে হবে: পম্পেও

তুরস্কের সামরিক পৃষ্ঠপোষকতায় সম্প্রতি কারাবাখ যুদ্ধে আর্মেনিয়ার বিরুদ্ধে বড় ধরনের সাফল্য পায় আজারবাইজান। বহু বছর পর নিজ দেশের ভূখণ্ড কারাবাখ পুনরুদ্ধারে সফল হয় আজেরি বাহিনী। কারাবাখ যুদ্ধে আর্মেনিয়ার পক্ষ নিয়েছিল ফ্রান্স। তবে শেষ পর্যন্ত আজেরি ফৌজের জয় স্বভাবতই প্যারিসের জন্য সুখকর ছিল না। লিবিয়াতেও বিদ্রোহী গোষ্ঠী হাফতার বাহিনীকে সমর্থন দিয়ে আসছে ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাত। তবে সেখানেও তুরস্কের সমর্থন নিয়ে অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থায় রয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতীয় ঐকমত্যের সরকার। ফ্রান্সে মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের ঘটনায় তুরস্ক ও ফ্রান্সের মধ্যে বিদ্যমান উত্তেজনা নতুন রূপ নেয়। ফরাসি প্রেসিডেন্ট মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা দিলে তার তীব্র সমালোচনা করেন তুর্কি প্রেসিডেন্ট। এরদোয়ান বলেন, ইসলামের প্রতি এমন মানসিকতার জন্য ম্যাক্রোঁর মানসিক চিকিৎসা দরকার। সব মিলিয়ে দীর্ঘদিন ধরেই দুই দেশের সম্পর্কে উত্তাপ বিরাজ করছে।

কারাবাখ যুদ্ধ, লিবিয়া পরিস্থিতি ও ভূমধ্যসাগরের সাম্প্রতিক ঘটনাবলির প্রতি ইঙ্গিত করে পম্পেও বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং আমি এ ব্যাপারে একমত যে, তুরস্কের সাম্প্রতিক কর্মকাণ্ড খুবই আক্রমণাত্মক। এ ধরনের কর্মকাণ্ডে যে মানুষের কোনও স্বার্থ নেই সেই বিষয়টি এরদোয়ানকে অনুধাবন করাতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রকে অবশ্যই একসঙ্গে কাজ করতে হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্কের সামরিক সক্ষমতার ক্রমবর্ধমান ব্যবহার উদ্বেগজনক।

আঙ্কারার কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ জানালেও তুরস্কের ইরকিরলিক বিমান ঘাঁটিতে মার্কিন বাহিনীর অবস্থান নিয়ে কোনও মন্তব্য করেননি পম্পেও।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম