যুক্তরাষ্ট্রে বিদ্বেষমূলক অপরাধ বাড়ছে: এফবিআই

বিদেশ ডেস্ক
১৮ নভেম্বর ২০২০, ০৭:৫৯আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ০৮:৪৪

যুক্তরাষ্ট্রে জাতি-ধর্মগত বিদ্বেষমূলক হামলার ঘটনা গত এক দশকের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে। দেশটির তদন্ত সংস্থা এফবিআই-এর এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। যুক্তরাষ্ট্রে বিদ্বেষমূলক অপরাধ বাড়ছে: এফবিআই

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে এই কারণে খুনের ঘটনা ঘটেছে ৫১টি। তার আগের বছরের তুলনায় এই সংখ্যা দ্বিগুণেরও বেশি।

গত বছরের অগাস্ট মাসে টেক্সাসের এল পাসো শহরে মেক্সিকানদের ওপর চালানো হামলায় ২২ ব্যক্তি নিহত হয়।

২০১৪ সাল থেকে যুক্তরাষ্ট্রে প্রতি বছরই জাতি-ধর্মগত বিদ্বেষমূলক অপরাধের ঘটনা বাড়ছে। গোঁড়ামি এবং বর্ণবিদ্বেষ নিয়ে বক্তব্য বাড়ার সঙ্গে সঙ্গে এ ধরনের অপরাধের সংখ্যা বাড়ছে।

ক্যালিফোর্নিয়ার হেইট অ্যান্ড এক্সট্রিমিজম স্টাডি সেন্টারের পরিচালক ব্রায়ান লেভিন। তিনি বলছেন, জাতি-ধর্মগত বিদ্বেষমূলক অপরাধের সংখ্যা বৃদ্ধি নতুন এক নৃশংস পরিস্থিতির পটভূমি তৈরি হয়েছে।

জাতি-ধর্মগত বিদ্বেষমূলক অপরাধ নিয়ে এফবিআইয়ের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর সাত হাজার ৩১৪টি অপরাধ ঘটেছে। ২০১৮ সালে এই সংখ্যা ছিল ৭,১২০টি।

২০০৮ সালে যখন থেকে এই হিসেব রাখা শুরু হয় তখন জাতি-ধর্মগত বিদ্বেষমূলক অপরাধের সংখ্যা ছিল ৭৭৮টি।

এফবিআই জাতি-ধর্মগত বিদ্বেষমূলক অপরাধের সংজ্ঞা দেয় এভাবে, ‘যে অপরাধের পেছনে বর্ণ, জাতি, ধর্ম, পূর্বপুরুষের ইতিহাস, যৌন দৃষ্টিভঙ্গি, শারীরিক ও মানসিক অক্ষমতা এবং লিঙ্গের প্রতি বৈষম্য প্রধান কারণ হিসেবে কাজ করে।’

এফবিআই-এর তথ্য-উপাত্ত থেকে জানা যাচ্ছে, ধর্মীয় কারণে অপরাধের সংখ্যা বেড়েছে শতকরা সাত ভাগ। অন্যদিকে, শুধু ইহুদি এবং ইহুদি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অপরাধ বেড়েছে ১৪ শতাংশ।

লাতিনোদের বিরুদ্ধে ২০১৯ সালে অপরাধ ঘটেছে ৫২৭টি। এর আগের বছরের তুলনায় এটি ৮ দশমিক ৭ শতাংশ বেশি।

কৃষ্ণাঙ্গদের ওপর হামলার ঘটনা যুক্তরাষ্ট্রের অন্যান্য জাতিগোষ্ঠীর চেয়ে বেশি। তাদের ওপর হামলার সংখ্যা ২০১৮ সালে ছিল এক হাজার ৯৪৩। তবে এফবিআই বলছে, এই সংখ্যা গত বছর কিছুটা কমে হয়েছে এক হাজার ৯৩০টি।

এই রিপোর্ট প্রকাশিত হওয়ার পর মানবাধিকার সংস্থাগুলো জাতি-ধর্মগত বিদ্বেষমূলক অপরাধের তথ্য আরও বিস্তারিতভাবে সংগ্রহের তাগিদ দিয়েছে। সূত্র: বিবিসি।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম