সিরিয়ায় ইরানি স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা

বিদেশ ডেস্ক
১৮ নভেম্বর ২০২০, ১৭:৩৭আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ১৭:৫২
image

সিরিয়ায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। এতে তিন সেনা নিহত ও অপর এক জন আহত হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনীর দাবি নিজেদের উত্তরাঞ্চলীয় সীমান্তে বিস্ফোরক ডিভাইস পাওয়ার জবাবে ওই হামলা চালানো হয়েছে। বুধবার সিরিয়ার অভ্যন্তরে ইরানি এবং সিরীয় বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, বুধবারের এই হামলার মধ্য দিয়ে ইসরায়েল জোরালো বার্তা দিতে চেয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে হেরে গেলেও সীমান্ত অতিক্রম করে হামলার নীতি অব্যাহত রাখবে তারা। সিরিয়ায় ইরানি স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা

বুধবার সিরিয়ায় চালানো হামলা প্রসঙ্গে ইসরায়েলের দাবি ইরান সমর্থিত অভিযানে সিরীয়রা দখলকৃত গোলান উপত্যকায় ইসরায়েলি সামরিক ঘাঁটির কাছে বিস্ফোরক পেতে রাখে। এর জবাবে সীমান্ত অতিক্রম করে হামলা চালানো হয়।

গত কয়েক বছর ধরে ইরান সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় বারবার হামলা চালিয়েছে ইসরায়েল। গত বছর জুড়ে এই ধরনের হামলার পরিমাণ বেড়েছে। পশ্চিমা গোয়েন্দা সূত্রগুলো একে ইরানের প্রভাব কমানোর উদ্দেশে শুরু করা ছায়া যুদ্ধ বলে বর্ণনা করছে।

তবে বুধবার স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। আর ইসরায়েলি বাহিনী তথ্য প্রকাশের ক্ষেত্রে বেশি বিস্তারিত তথ্য প্রকাশ করতে চেয়েছে। যাতে প্রকাশ্য বার্তা দেওয়া ইঙ্গিত স্পষ্ট।

ইসরায়েলি সেনা বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে রাতভর তাদের যুদ্ধবিমান ইরানে কুর্দি বাহিনী এবং সিরিয়ার সশস্ত্র বাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। ইরানে বিপ্লবী গার্ডের কুর্দি বাহিনী মধ্যপ্রাচ্য জুড়ে তেহরানের মিত্রদের হয়ে ছায়া যুদ্ধ পরিচালনা করে থাকে বলে মনে করে পশ্চিমা দেশগুলো।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে ইসরায়েলি আগ্রাসনে তাদের তিন সেনা নিহত ও অপর একজন আহত হয়েছে। 

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম