ইরাক ও সিরিয়াভিত্তিক সুন্নিপন্থী সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা ইসরায়েলি সেনা। এমনটাই দাবি করলেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ। সম্প্রতি টেলিফোনে সৌদি গ্যাজেটকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
সৌদি আরবে বিদ্রোহ এবং ইসরায়েলে আক্রমণের জন্য মুসলমানদের প্রতি আইএস প্রধান আবু বকর আল বাগদাদির আহ্বানের পরই এ মন্তব্য করলেন সৌদি গ্র্যান্ড মুফতি।ইসরায়েলে হামলার বিষয়ে বাগদাদির আহ্বানকে ‘মিথ্যা’ উল্লেখ করে শেখ আবদুল আজিজ বলেন, ইসরায়েলের বিরুদ্ধে দায়েশের (আইএস) হুমকি ডাহা মিথ্যা কথা, দায়েশ ইসরায়েলি সেনাদের একটি অংশ।’
গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ সৌদি আরবের সিনিয়র স্কলার্স কমিশন এবং ইফতা কাউন্সিলেরও চেয়ারম্যান।
আইএসের সমালোচনা করে তিনি বলেন, এ জঙ্গি সংগঠনটি ইসলাম ও মুসলমানদের ক্ষতি করছে। তাদেরকে ইসলামের অনুসারী হিসেবে বিবেচনা করা উচিত নয়। বরং তারা হচ্ছে ইসলামের প্রথম খিলাফতের বিরুদ্ধে বিদ্রোহকারীদের অনুসারী।
সৌদি আরবের নেতৃত্বাধীন ৩৪টি মুসলিম দেশের সামরিক জোট আইএসকে পরাজিত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সৌদি গ্র্যান্ড মুফতি।
/এএ/এমপি/








