করোনা পরিস্থিতির অবনতি, ইরানে শতাধিক শহরে লকডাউন জারি

বিদেশ ডেস্ক
২২ নভেম্বর ২০২০, ০৮:৪৮আপডেট : ২২ নভেম্বর ২০২০, ০৯:১০

ইরানের রাজধানী তেহরানসহ দেশটির শতাধিক শহরে শনিবার থেকে লকডাউন জারি করা হয়েছে। দেশজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় এ পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। শনিবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি এ তথ্য নিশ্চিত করেছেন। করোনা পরিস্থিতির অবনতি, ইরানে শতাধিক শহরে লকডাউন জারি

স্থানীয় বাসিন্দা নন এমন কেউ রেড জোন হিসেবে চিহ্নিত শহরগুলোতে ব্যক্তিগত গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবে না। নিয়ম ভাঙলেই গুনতে হবে জরিমানা। খাদ্য সামগ্রীসহ জরুরি পণ্যের দোকান ছাড়া অন্য সব শপিং মল ও বাজার বন্ধ থাকবে।

এক-তৃতীয়াংশ কর্মকর্তা-কর্মচারী দিয়ে অফিস-আদালতগুলো পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া দিনে শহরের ভেতরে গাড়ি চলাচলের অনুমতি থাকলেও রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত রাস্তায় কোনও ব্যক্তিগত গাড়ি বের হতে পারবে না।

জরুরি সেবার সঙ্গে যুক্ত গাড়িগুলো এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এ অবস্থা চলবে টানা দুই সপ্তাহ। এরপর পরিস্থিতি বিবেচনায় আবারও তা বাড়ানো হতে পারে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার-এর হিসাব অনুযায়ী, ইরানে এখন পর্যন্ত মোট আট লাখ ৪১ হাজার ৩০৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৪ হাজার ৩২৭ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে পাঁচ লাখ ৯৬ হাজার ১৩৬। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আগে অস্ত্র সমর্পণ করবে না হামাস
জাপানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষায় চীনের সতর্কবার্তা
এক উটের সঙ্গে ধাক্কা লেগে ৫ বার পল্টি দিলো গাড়ি, মেজর নিহত
সর্বশেষ খবর
জুলাইয়ের বিজয় জনগণের, কোনও ব্যক্তি বা দলের নয়: জামায়াত আমির
জুলাইয়ের বিজয় জনগণের, কোনও ব্যক্তি বা দলের নয়: জামায়াত আমির
সাহিত্যের টানে ভ্রমণের গল্প
সাহিত্যের টানে ভ্রমণের গল্প
চাঁদে আছড়ে পড়তে যাচ্ছে স্পেসএক্সের রকেট
চাঁদে আছড়ে পড়তে যাচ্ছে স্পেসএক্সের রকেট
স্কটল্যান্ডে সেরা ফল করেও স্বপ্নার স্বপ্ন ভঙ্গ
স্কটল্যান্ডে সেরা ফল করেও স্বপ্নার স্বপ্ন ভঙ্গ
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
শত শত যাত্রীসহ স্টেশনে ট্রেন রেখে চালক উধাও, ফিরলেন ১ ঘণ্টা ১০ মিনিট পর
শত শত যাত্রীসহ স্টেশনে ট্রেন রেখে চালক উধাও, ফিরলেন ১ ঘণ্টা ১০ মিনিট পর