করোনা চিকিৎসায় ট্রাম্পের নেওয়া থেরাপি ব্যবহারের অনুমতি দিলো এফডিএ

বিদেশ ডেস্ক
২২ নভেম্বর ২০২০, ১৫:৪৩আপডেট : ২২ নভেম্বর ২০২০, ১৫:৫০
image

করোনার চিকিৎসায় ওষুধ কোম্পানি রিজেনেরনের তৈরি এন্টিবডি থেরাপির জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, শনিবার (২১ নভেম্বর) এ অনুমতি দেওয়া হয়েছে।

করোনা চিকিৎসায় ট্রাম্পের নেওয়া থেরাপি ব্যবহারের অনুমতি দিলো এফডিএ

ক্যাসিরিভিম্যাব ও ইমডেভিম্যাব নামের দুটি অ্যান্টিবডির সমন্বয়ে রিজেনেরনের থেরাপিটি তৈরি করা হয়েছে। সম্প্রতি করোনায় আক্রান্ত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রিজেনেরন ফার্মার তৈরি একটি পরীক্ষামূলক মনোক্লোনাল অ্যান্টিবডি মিশ্রণ জরুরি ভিত্তিতে দেওয়া হয়। এরপরই হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে হোয়াইট হাউজে ফিরে যান তিনি। ট্রাম্প তখন সে এন্টিবডি থেরাপির প্রশংসা করেন। এরপর করোনা চিকিৎসায় এ এন্টিবডি থেরাপির জরুরি ব্যবহারের অনুমতি। চেয়ে এফডিএ’র কাছে আবেদন করে ওষুধ কোম্পানিটি।

শনিবার রিজেনেরনের কোভিড-১৯ অ্যান্টিবডি থেরাপির জরুরি ব্যবহারের অনুমোদন দেয় এফডিএ। তবে সবার ক্ষেত্রে থেরাপিটি প্রয়োগ করা যাবে না। কোভিড-১৯ আক্রান্ত হওয়ার কারণে যেসব রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয় এবং অক্সিজেন থেরাপি নিতে হয়, তাদের ক্ষেত্রে রিজেনেরনের থেরাপি ব্যবহার করা যাবে না।

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক