গাজায় ইসরায়েলি বিমান হামলা

বিদেশ ডেস্ক
২২ নভেম্বর ২০২০, ১৭:১৪আপডেট : ২২ নভেম্বর ২০২০, ১৭:১৯
image

অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার বেইত হানুন শহরে ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাসের একটি পর্যবেক্ষণ টাওয়ারের উপর এ হামলা চালানো হয়। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি বাহিনীর দাবি, গাজা থেকে রকেট ছোড়ার জবাবে এ হামলা চালিয়েছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গাজায় ইসরায়েলি বিমান হামলা

রবিবার (২২ নভেম্বর) ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে দাবি করা হয়, গাজা থেকে ছোড়া রকেট সেদেশের আশকেলান শহরের একটি কারখানায় আঘাত হানে। এসময় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। রকেট হামলার কারণে কারখানার বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

গত রবিবারও ইসরায়েলের সামরিক বাহিনী গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছিল। সেসময়ও ইসরায়েলি বাহিনী দাবি করে, গাজা থেকে রকেট ছোড়ার জবাবে তারা ওই হামলা চালায়।

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম