ব্রিটেনে বাংলাদেশি তরুণীর বিরল অর্জন

মুন‌জের আহমদ চৌধুরী, লন্ডন
২৫ নভেম্বর ২০২০, ২১:১৪আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ২১:১৪
image

ছোটবেলা থেকেই পাখির শখ ব্রিটিশ বাংলাদেশি তরুণী মিয়া রোজ-এর। বয়স ২০’র কোঠায় পৌঁছানোর আগেই তার দেখা হয়ে গেছে দুনিয়ার নানা প্রজাতির পাঁচ হাজা‌রের বে‌শি পা‌খি। প্রকৃতিপ্রেমী এই তরুণ সংগঠক ও লেখককে সম্প্রতি বিজ্ঞানে সন্মানসূচক ডক্ট‌রেট ডিগ্রী‌তে ভূ‌ষিত ক‌রেছে ব্রিটে‌নের ব্রিস্টল বিশ্ব‌বিদ‌্যালয়। সর্বক‌নিষ্ঠ ব্যক্তি হি‌সে‌বে ওই ডিগ্রী পাওয়া এই পাখিকন‌্যা নিজের বাংলাদেশি শেকড় ভুলে যাননি। ব্রিটিশ বাংলাদেশি তরুণী মিয়া রোজ

বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের দূত হিসেবে কাজ করছেন পাখি বিশারদ মিয়া রোজ। পাখির প্রতি আকর্ষণ তৈরি হওয়ার স্মৃতি আর অভিজ্ঞতা বিনিময় করেছেন বাংলা ট্রিবিউনের সঙ্গে। ১১ বছর বয়‌সেই তার এই আকর্ষণ শুরু হয়। মা-বাবা ও বড় বোন আয়েশার সঙ্গে পাখি দেখতে বিভিন্ন স্থানে চলে যেতেন। সেই সময়েই প্রতিষ্ঠা করেন বার্ডগার্ল ইউ‌কে না‌মে নি‌জের একটি ব্লগ। ৪০ লাখের বেশিবার তার ব্লগটি দেখা হয়েছে।

রোজ জানান, তার যখন ১৩ বছর বয়স তখন বড় বোন আয়েশা নি‌জের শিশুসন্তান নি‌য়ে ব‌্যস্ত হ‌য়ে পড়েন। ফলে তিনি অন‌্য তরুণ প্রকৃ‌তি‌বিদ সঙ্গী খোঁজা শুরু করেন। তা করতে গিয়েই অনলাইনে তার চোখে পড়ে আমেরিকান বার্ডিং অ্যাসোসিয়েশনের কার্যক্রম। সেখা‌নে তারা তরুণদের পাখি দেখার জন্য গ্রীষ্মকালীন ক‌্যা‌ম্পের আ‌য়োজন ক‌রে‌ছিল। এই কার্যক্রম পর্যবেক্ষণের পর নিজের মতো করে কিছু একটা করতে চাইলে বাবা-মায়ের কাছে অনুপ্রেরণা পান।

রোজ জানান, যুক্তরাজ্যে ব্রিটিশ বাংলা‌দেশি কিংবা নৃতাত্ত্বিক সংখ্যালঘু জনগোষ্ঠীগুলোর মধ্যে পা‌খিপ্রেমী‌দের ক‌ার্যক্রম চো‌খে প‌ড়ে না। সেই ভাবনা থে‌কে তি‌নি শুরু ক‌রেন ‘ব্লাক টু নেচার’ না‌মের এক‌টি সংগঠ‌নের কার্যক্রম। অলাভজনক এ সংগঠনটি বাংলা‌দেশিসহ যুক্তরাজ্যের সংখ্যালঘু জনগোষ্ঠীর তরুণদের পা‌খি দেখার ক‌্যাম্পসহ নানা আ‌য়োজন কর‌ছে।

‘ব্লাক টু নেচার’ এখন পর্যন্ত নয়‌টি ইভেন্ট আয়োজন করেছে। এসব আয়োজনে বাংলা‌দেশিসহ তিনশ’ জন ভিএমই (ভি‌জিবল মাই‌নো‌রি‌টি এথ‌নিক) শিশু কি‌শোর প্রাকৃ‌তিক সৌন্দ‌র্যের সান্নিধ্য পাওয়ার সুযোগ পেয়েছে।

রোজ এ প্রতি‌বেদ‌ককে জানান এই বছর নিজের এ লে‌ভেল শেষ ক‌রে‌ছেন তিনি। তার স্বপ্ন, বিশ্বজু‌ড়ে জীব‌বৈ‌চিত্র্য নি‌য়ে কাজ করা। বাংলা‌দেশি শেক‌ড়ের প‌রিচয় নি‌য়ে গ‌র্বিত এই তরুণ পাখি বিশারদ। তার পূর্বসূরীরা সি‌লেট থে‌কে ব্রিটে‌নে স্থায়ী হয়েছেন।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম