বেআইনি হত্যার ঘটনায় চাকরি হারাচ্ছে অস্ট্রেলিয়ার ১৩ সেনা

বিদেশ ডেস্ক
২৭ নভেম্বর ২০২০, ২১:২৪আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ২১:২৪
image

আফগানিস্তানে বেআইনি হত্যাকাণ্ড চালানোয় জড়িত বিশেষ বাহিনীর ১৩ সদস্যকে চাকুরিচ্যুত করছে অস্ট্রেলিয়া। শুক্রবার (২৭ নভেম্বর) দেশটির সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল রিক বার জানিয়েছেন, ইতোমধ্যে এসব সদস্যদের প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। আপিলে সাফল্য না পেলে এই নোটিশ পাওয়ার দুই সপ্তাহের মধ্যে চাকরি হারাবে তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। আফগানিস্তানে লড়াইরত অস্ট্রেলিয়ার সেনা সদস্য

আফগানিস্তানে অস্ট্রেলীয় সেনাদের সম্ভাব্য যুদ্ধাপরাধের অভিযোগের মুখে তদন্ত শুরু করতে বাধ্য হয় ক্যানবেরা। বছর ব্যাপী তদন্তের পর গত ১৯ নভেম্বর প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, আফগানিস্তানে দায়িত্ব পালনকালে অবৈধভাবে দেশটির ৩৯ জন বেসামরিক নাগরিককে হত্যায় দায়ী অস্ট্রেলিয়ার সেনারা। এরা সবাই বিশেষ বাহিনীর সদস্য। বাহিনীটির ১৯ জনের বিরুদ্ধে পুলিশি তদন্ত শুরুর সুপারিশ করার কথা বলা হয় প্রতিবেদনে। এসব সদস্যদের বিরুদ্ধে ২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে আফগানিস্তানে বিভিন্ন খুন ও নিষ্ঠুর কর্মকাণ্ডসহ অন্তত ৩৬টি যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে বলে জানান দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল আঙ্গুস ক্যাম্পবেল।

শুক্রবার অস্ট্রেলিয়ার সেনা প্রধান রিক বার বিশেষ বাহিনীর ১৩ সদস্যকে চাকুরিচ্যুতের নোটিশ দেওয়ার কথা জানালেও তাদের কারোরই পরিচয় প্রকাশ করেননি। তবে তিনি জানান, সম্ভাব্য যুদ্ধাপরাধের অভিযোগের মুখে পড়তে যাওয়া ১৯ সদস্যের মধ্যে কেউই এই নোটিশ পাননি।

লেফটেন্যান্ট জেনারেল রিক বার বলেন, ‘আমরা এই তদন্ত থেকে শিক্ষা নিতে এবং এর থেকে আরও বেশি শক্তিশালী, দক্ষ এবং কার্যকর সেনাবাহিনী হিসেবে আবির্ভূত হতে প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি বলেন, ‘প্রতিটি মামলার ক্ষেত্রেই প্রত্যেকটি বিষয় এবং পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় নেওয়া হবে।’

গত সপ্তাহের ওই প্রতিবেদন প্রকাশের পর আফগানিস্তানের কাছে ক্ষমা প্রার্থনা করেন অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তা। ওই প্রতিবেদনে আক্রান্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি সেনাবাহিনীতে একগুচ্ছ সংস্কার আনার সুপারিশ করা হয়।

উল্লেখ্য, ২০০১ সালে নাইন ইলেভেন হামলার পর আফগানিস্তানে মার্কিন জোটের অংশ হিসেবে সেনা মোতায়েন করে অস্ট্রেলিয়া। দেশটির যুদ্ধ করা সেনা সদস্যরা ২০১৩ সালে আফগানিস্তান ছেড়ে যায়। তবে প্রশিক্ষণ এবং সহায়কের ভূমিকা এখনও দেশটিতে অবস্থান করছে অস্ট্রেলিয়ার সেনাবাহিনী।

/জেজে/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের