রকেট হামলায় ইরাকের তেল শোধনাগারে আগুন

বিদেশ ডেস্ক
৩০ নভেম্বর ২০২০, ১৪:৪৩আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১৪:৪৯

উত্তর ইরাকের একটি তেল শোধনাগারে রকেট হামলার ঘটনা ঘটেছে। রবিবারের এ ঘটনায় সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় সাময়িকভাবে শোধনাগারটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। ইরাকি তেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। রকেট হামলায় ইরাকের তেল শোধনাগারে আগুন

হামলায় শোধনাগারের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

তেল মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রবিবার সালাহউদ্দিন প্রদেশের সিনিয়া শোধনাগারে জ্বালানি সংগ্রহের ট্যাংকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

রকেট হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। নিজেজের ওয়েবসাইট আমাকে জঙ্গিরা জানিয়েছে, এ হামলায় তারা দুইটি রকেট ব্যবহার করেছে।

ইরাকের বৃহত্তম তেল শোধনাগার বাইজি-এর কাছেই সিনিয়া শোধনাগারটির অবস্থান। আইএসের বিরুদ্ধে যুদ্ধের সময়ও এটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। জঙ্গিদের পরাজিত করার পর মেরামত কাজ শেষে ২০১৭ সালে এটি পুনরায় চালু করা হয়।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম