এক হাজারের বেশি চীনা গবেষক পালিয়েছে: যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২০, ১৭:৪৫আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১৩:৪৬
image

ভিসা আবেদনে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে চীনের ছয় গবেষককে গ্রেফতারের পর দেশটির এক হাজারেরও বেশি গবেষক যুক্তরাষ্ট্র ছেড়ে চলে গেছে। বুধবার মার্কিন বিচার বিভাগের তরফে বলা হয়েছে, চীনা সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগের কথা গোপন করা গবেষকেরা যুক্তরাষ্ট্র ছেড়ে পালিয়েছে। তবে সাবেক এফবিআই কর্মকর্তাসহ একাধিক গবেষক মনে করেন, সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ থাকা চীনা গবেষকের সংখ্যা এত বেশি হতে পারে না। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এক হাজারের বেশি চীনা গবেষক পালিয়েছে: যুক্তরাষ্ট্র

ভিসা আবেদনে মিথ্যা তথ্য পাওয়ার পর ছয় চীনা গবেষককে গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকে সতর্ক করে দেওয়া হয়। মার্কিন কর্তৃপক্ষের তরফে বলা হয়, যেসব চীনা নাগরিক তাদের প্রকৃত অবস্থার ঘোষণা দেয়নি তাদের যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যেতে হবে, না হলে গ্রেফতারের মুখোমুখি হতে হবে। এরপরই চীনা গবেষকদের বিষয়ে তদন্ত শুরু করে এফবিআই। ওই তদন্ত শুরু হওয়ার পর এক হাজারের বেশি গবেষক যুক্তরাষ্ট্র ছেড়ে পালিয়েছে বলে দাবি করেছে মার্কিন বিচার বিভাগ।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, চীনা সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগের বিষয়ে তদন্ত শুরুর পর এসব গবেষক পালিয়ে যায়। তবে কয়েকজন বিশেষজ্ঞ এবং সাবেক এফবিআই কর্মকর্তা বলেন, বর্তমানে চীনা সামরিক বাহিনীর সঙ্গে কাজ করা গবেষকের সংখ্যা আরও অনেক কম হবে। তারা বলছেন, হতে পারে কোনও এক সময় তাদের সঙ্গে সামরিক বাহিনীর যোগাযোগ ছিল আর বিভিন্ন কারণে সরকারের হয়ে গুপ্তচরবৃত্তির জন্য তাদের বাধ্য করা হয়েছে।

গত জুলাইয়ে মার্কিন তথ্য চুরি এবং বেইজিংয়ের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগের তথ্য গোপনের অভিযোগে চীনের ছয় গবেষককে গ্রেফতার করে যুক্তরাষ্ট্র। তারপর চীনা গবেষকদের বিষয়ে এফবিআই তদন্ত শুরু করার পর চীনা গবেষকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

বুধবার যুক্তরাষ্ট্রে সহকারী অ্যাটর্নি জেনারেল জন ডেমারস বলেন, ‘চীনা গবেষকরা পালিয়ে যাওয়ার মাধ্যমে চীনের কাছে আমাদের বার্তা পৌঁছে গেছে: আমাদের এখানে কাউকে পাঠাতে হলে তা সততার সঙ্গে করতে হবে আর চীনা সরকার বা সামরিক বাহিনীর সঙ্গে তাদের যোগাযোগ গোপন রাখা চলবে না।’ বিচার প্রক্রিয়ার উদ্দেশ্য নিয়ে তিনি বলেন, কোনও একক ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করা নয় বরং চীনা নাগরিকদের মার্কিন তথ্য চুরির বৃহত্তম কর্মকাণ্ড ঠেকানো হবে।

/জেজে/এমওএফ/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম