তহবিল অপব্যবহারের মামলায় ইভাঙ্কাকে জিজ্ঞাসাবাদ

বিদেশ ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২০, ১৮:৪৪আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১৩:৪৭
image

২০১৭ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে দাতাদের অর্থ অপব্যবহারের অভিযোগে দায়ের হওয়া মামলায় তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আদালতে উপস্থাপন করা নথিতে দেখা গেছে, গত মঙ্গলবার তাকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারীরা। ট্রাম্পের বড় মেয়ে এবং হোয়াইট হাউজের সিনিয়র উপদেষ্টা ইভাঙ্কা তার বাবার অভিষেক কমিটির সদস্য ছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। তহবিল অপব্যবহারের মামলায় ইভাঙ্কাকে জিজ্ঞাসাবাদ

২০১৭ সালে ট্রাম্পের অভিষেক সপ্তাহে ওয়াশিংটনের একটি হোটেলকে দশ লাখ ডলারের বেশি বিল পরিশোধ করে প্রেসিডেন্টের অভিষেক কমিটি। এই ঘটনায় কমিটির বিরুদ্ধে মামলা দায়ের করে ওয়াশিংটনের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। এই মামলায় ইভাঙ্কা ট্রাম্প, ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প ও অভিষেক কমিটির চেয়ারম্যান ও প্রেসিডেন্টের ঘনিষ্ঠ বন্ধু থমাস বারাক জুনিয়রকেও পক্ষভুক্ত করা হয়। গত মাসে এই মামলায় থমাস বারাককেও জিজ্ঞাসাবাদ করা হয়।

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের খরচ হিসেবে দশ কোটি ৭০ লাখ ডলারের বেশি অর্থ সংগ্রহ করা হয়। ওই অনুষ্ঠান ঘিরে অতিরিক্ত ব্যয়ের হিসাব এখনও পর্যালোচনা করা হচ্ছে।

ইভাঙ্কাকে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে ট্রাম্প অর্গানাইজেশনের এক বিবৃতিতে অ্যালান গিলবার্ট বলেন, ‘ইভাঙ্কা কেবল অনুষ্ঠান আয়োজনের যোগসূত্র হিসেবে কাজ করেছেন। আর হোটেল কর্তৃপক্ষকে বাজার দর অনুযায়ী বিল নেওয়ার নির্দেশনা দিয়েছেন। আর হোটেল কর্তৃপক্ষ সেই কাজই করেছে।’

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম