এবার চাঁদে পতাকা ওড়ালো চীন

বিদেশ ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২০, ২৩:৫৫আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১৩:৩১
image

প্রথম দেশ হিসেবে চাঁদের মাটিতে যুক্তরাষ্ট্র পতাকা ওড়ানোর ৫০ বছরের বেশি সময় পর দ্বিতীয় দেশ হিসেবে সেই কৃতিত্ব দেখালো চীন। শুক্রবার দেশটির মহাকাশ সংস্থা একটি ছবি প্রকাশ করে জানিয়েছে পৃথিবীর একমাত্র উপগ্রহটির বিরান মাটিতে উড়ানো হয়েছে পাঁচ তারকা খচিত লাল রংয়ের চীনা পতাকা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। চাঁদের মাটিতে পতাকা ওড়ানোর ছবি প্রকাশ করেছে চীনা মহাকাশ সংস্থা

চাঁদের পৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহ করতে পাঠানো চীনের একটি চন্দ্রযান সম্প্রতি সফলভাবে সেখানে অবতরণ করেছে। চীনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ) জানিয়েছে, গত মঙ্গলবার অবতরণ করা চন্দ্রযানটি প্রায় দুই কিলোগ্রাম নমুনা সংগ্রহ করে আবারও পৃথিবীতে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

চ্যাং-ফাইভ নামের মহাকাশ যানটি নমুনা সংগ্রহ শেষে ফিরে আসার সময় বৃহস্পতিবার চাঁদের মাটিতে চীনের পতাকা ওড়ানোর ছবিটি ধারণ করেছে বলে জানিয়েছে দেশটির মহাকাশ সংস্থা সিএনএসএ।

১৯৬৯ সালে চাঁদের মাটিতে মানুষ পাঠানোর অ্যাপোলো-ইলেভেন অভিযানের সময় সেখানে নিজেদের পতাকা উড়িয়ে দেয় যুক্তরাষ্ট্র। ১৯৭২ সাল পর্যন্ত চালানো পরের পাঁচটি অভিযানেও চাঁদে ওড়ানো হয় মার্কিন পতাকা। ২০১২ সালে স্যাটেলাইট ছবির বরাত দিয়ে মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানায়, যুক্তরাষ্ট্রের পাঁচটি পতাকা তখনও চাঁদে দাঁড়িয়ে ছিলো। তবে বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দাঁড়িয়ে থাকলেও সূর্যের তাপে মার্কিন পতাকার রং জ্বলে যেতে পারে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম