ইসরায়েলের সঙ্গে সম্পর্ক: সাইবার হামলার নিশানায় আমিরাত

বিদেশ ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২০, ১৩:৩০আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ১৩:৩৩
image

চুক্তি সইয়ের মধ্য দিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর সংযুক্ত আরব আমিরাত (ইউএই)সাইবার হামলার নিশানায় পরিণত হয়েছে। রবিবার ইউএই’র প্রধান সাইবার নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ হামাদ আল-কুয়েতি এ কথা বলেছেন।

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক: সাইবার হামলার নিশানায় আমিরাত

গত আগস্টে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক দশকের আরব নীতি ভেঙে ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তি করে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয়। পরে হোয়াইট হাউজে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশটি সেই চুক্তি সই করে।

দুবাইয়ে একটি সম্মেলনে লাইভ সাক্ষাৎকারে হামাদ বলেন,   “ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মধ্য দিয়ে আমাদের সম্পর্ক সত্যিই ইউএই’র বিরুদ্ধে তৎপর কিছু দুর্বৃত্তের কাছ থেকে বড় ধরনের হামলার পটভূমি প্রন্তুত করেছে।”

আমিরাতের অর্থনৈতিক খাত হামলার নিশানা হয়েছে বলে জানান হামাদ। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি। এই দুস্কৃতকারীরা কারা এবং তাদের কোনও হামলা সফল হয়েছে কিনা সে ব্যাপারেও হামাদ কোনও তথ্য দেননি।

ইসরায়েলের সঙ্গে আমিরাতের চুক্তি ফিলিস্তিনসহ আরও কয়েকটি মুসলিম দেশকে ক্ষুব্ধ করেছে। আমিরাতের পর একইভাবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে বাহরাইন এবং সুদানও।

রবিবারের সম্মেলনে হামাদ বলেন, করোনাভাইরাস মহামারী শুরু হওয়ার পর থেকে দেশটিতে সাইবার হামলা লাফিয়ে বেড়েছে। ঐতিহ্যগতভাবে ওই অঞ্চলে এমন বহু হামলাই ইরান থেকে সংঘটিত হয় বলে জানান হামাদ। তবে এইসব হামলার পেছনে কারা জড়িত সে সম্পর্কে সুনির্দিষ্ট কিছু বলেননি তিনি।

ওদিকে ইরানও বলেছে, তারা হ্যাকিংয়ের শিকার হয়েছে।

/বিএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি