মহামারির বড় চ্যালেঞ্জ বড়দিন: ফাউচি

বিদেশ ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২০, ০৯:২৫আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ০৮:২৭
image

করোনাভাইরাসের মহামারিতে আসন্ন বড়দিনের পর সংক্রমণ আরও বাড়তে পারে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি। তিনি বলেছেন, থ্যাংকসগিভিং ডে’র পর বাড়তে থাকা সংক্রমণ এখনও নিয়ন্ত্রণ করা যায়নি। তবে বড়দিন এবং নববর্ষের সময়কালে পর তার চেয়েও বেশি সংক্রমণ হতে পারে বলে হুঁশিয়ার করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি

করোনাভাইরাসের মহামারিতে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১ কোটি ৪৭ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে দুই লাখ ৮২ হাজারের বেশি মানুষের। থ্যাংকসগিভিং ডে’ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রে গড়ে প্রতিদিন দুই লাখ মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে রেকর্ড সংখ্যক মানুষকে হাসপাতালে নিতে হয়েছে। সংক্রমণ ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় আরোপ করা হয়েছে কঠোর লকডাউন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ উঠেছে মহামারি ঠেকাতে মাস্ক পরার মতো বিভিন্ন পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন তিনি। তবে এছাড়াও বিভিন্ন রাজ্য আলাদা পদক্ষেপ নেওয়ায় ভাইরাস মোকাবিলা জটিল হয়ে পড়ে দেশটিতে।

পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া জো বাইডেনের কোভিড বিষয়ক প্রধান পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া ড. অ্যান্থনি ফাউচি জানিয়েছেন, থ্যাংকসগিভিং ডে’র চেয়ে বড়দিন ঘিরেই তার উদ্বেগ বেশি। কারণ হিসেবে তিনি বলেন, এটা আরও বেশি জটিল কারণ এতে ছুটি আরও বেশি দীর্ঘ। তিনি বলেন, ছুটির মৌসুমে কেউ পরিবর্তন কিংবা শাটডাউন চায় না। তবে ‘আমরা একটি জটিল সময় পার করছি... আর তথ্য উপাত্ত এড়িয়ে যেতে পারি না। আমাদের সবার জন্যই এটা কঠিন পরিস্থিতি হতে যাচ্ছে, বলেন তিনি।

থ্যাংকসগিভিং ডে ঘিরে ভ্রমণ না করতে বিশেষজ্ঞরা সতর্ক করলেও যুক্তরাষ্ট্রের লাখ লাখ মানুষ তা উপেক্ষা করেন। গত মার্চে মহামারি শুরুর পর এই ছুটির সময়েই সবচেয়ে বেশি মানুষ বিমান ভ্রমণ করেছেন।

/জেজে/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম