মেলানিয়া বাড়ি যেতে চান

বিদেশ ডেস্ক
১০ ডিসেম্বর ২০২০, ১৩:৩৩আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ১৩:৫৯

নির্বাচনে নিজের পরাজয় আঁচ করতে পেরে শুরু থেকেই ভোটে জালিয়াতির অভিযোগ করে আসছিলেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম দিকে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও প্রকাশ্যেই স্বামীর সঙ্গে সুর মেলান। তবে নির্বাচনের ফল স্পষ্ট হতেই ব্যক্তিগতভাবে হোয়াইট হাউজ পরবর্তী লাইফস্টাইল নিয়ে চিন্তাভাবনা শুরু করেন তিনি। দৃশ্যত এরইমধ্যে বাড়ি ফেরার প্রস্তুতি নিতে শুরু করেছেন তিনি। সূত্রের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন। মেলানিয়া বাড়ি যেতে চান

ট্রাম্প যখন যে কোনওভাবে হোয়াইট হাউজে টিকে থাকতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন ঠিক সে সময়ে সবকিছু গুছিয়ে নিতে চাইছেন মেলানিয়া। হোয়াইট হাউজে তাদের জিনিসপত্রের কোনটি ফ্লোরিডার পাম বিচের মার-এ-লাগো সৈকতে যাবে আর কোনটি নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে যাবে সেটি ঠিক করতে হিমশিম খাচ্ছেন তিনি।

বিষয়টি সম্পর্কে অবগত আরেকটি সূত্র জানিয়েছে, ‘তিনি (মেলানিয়া ট্রাম্প) শুধু বাড়ি ফিরতে চান।’

ট্রাম্প ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন, এবার শেষ পর্যন্ত হোয়াইট হাউজ ছাড়তে হলে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। ফার্স্ট লেডি বিষয়টিকে কিভাবে দেখছেন? এমন প্রশ্নের উত্তরে সূত্রটি বলছে, এ ব্যাপারে মেলানিয়ার মনোভাব নেতিবাচক।

গত মাসেই সিএনএন-এর আরেক প্রতিবেদনে বলা হয়েছিল, প্রেসিডেন্ট নির্বাচনের ফল নিয়ে ট্রাম্পের পরিবারে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, স্ত্রী মেলানিয়া ও জামাতা জ্যারেড কুশনার ট্রাম্পকে হার মেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে ট্রাম্পের দুই ছেলে ডোনাল্ড জুনিয়র ও এরিক লড়াই চালিয়ে যেতে ট্রাম্প ও তার মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ফার্স্ট লেডি ট্রাম্পকে বলেছেন, হার মেনে নেওয়ার সময় হয়েছে। তবে ট্রাম্পপুত্র ডোনাল্ড জুনিয়র ও এরিক লড়াই চালিয়ে যাওয়ার পক্ষপাতী। প্রেসিডেন্টের সহযোগীদেরও তারা এ ব্যাপারে তাগিদ দিয়েছেন।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক