অবাধে তুরস্কে প্রবেশের সুযোগ পাবেন আজেরিরা

বিদেশ ডেস্ক
১১ ডিসেম্বর ২০২০, ১৮:৫৫আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ২২:১৪

ভিসা ছাড়াই অবাধে তুরস্কে প্রবেশের সুযোগ পাচ্ছেন আজারবাইজানের নাগরিকরা। একইভাবে তুর্কি নাগরিকরাও আজারবাইজান ভ্রমণের সুযোগ পাবেন। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত এক চুক্তির আওতায় তারা এ সুযোগ পাবেন। শুক্রবার তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি সাফাক। অবাধে তুরস্কে প্রবেশের সুযোগ পাবেন আজেরিরা

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার দুই দেশের মধ্যে ভিসামুক্ত চলাচলের এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় ভিসার বদলে পরিচয়পত্র সঙ্গে রাখলেই ভ্রমণের অনুমতি দেবে কর্তৃপক্ষ।

তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, নতুন স্বাক্ষরিত প্রটোকলটি কেবল আমাদের জনগণের মধ্যেই যোগাযোগ বাড়াবে না; বরং ভ্রাতৃপ্রতিম আজারবাইজানের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রেও এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বৃহস্পতিবার আর্মেনিয়ার বিরুদ্ধে আজারবাইজানের বিজয় উৎসবে যোগ দেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। এর একদিনের মাথায় শুক্রবার দুই দেশের মধ্যে ভিসামুক্ত চলাচলের কথা জানায় আঙ্কারা।

আজারবাইজানের বিজয় উৎসবে দেওয়া ভাষণে এরদোয়ান বলেন, আর্মেনিয়ার সেনারা কারাবাখে যুদ্ধাপরাধ করেছে। তারা শহর, গ্রাম, মসজিদ ধ্বংস করেছে। তাই তাদের বিচার হওয়া উচিত।

টানা ছয় সপ্তাহ সংঘর্ষের পর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে চুক্তি হয়েছে। এর ফলে নাগোরনো-কারাবাখের আর্মেনীয় অধ্যুষিত এলাকার নিয়ন্ত্রণ ছাড়তে হয়েছে আর্মেনিয়াকে। এমনকি ১৯৯০ পরবর্তী সময়ে তারা যে ছয়টি জেলার দখল নিয়েছিল, সেগুলোও আজারবাইজানকে দিয়ে দিতে হয়েছে। এটি নিজেদের জয় হিসেবে দেখছে আজেরিরা। আর এ যুদ্ধে আজারবাইজানকে সর্বাত্মক সামরিক ও কূটনৈতিক সমর্থন দিয়েছে আঙ্কারা। ফলে আজারবাইজানের বিজয়কে নিজের বিজয় হিসেবে দেখছে তুরস্ক। আর্মেনিয়াও মনে করে, তুরস্কের হস্তক্ষেপের কারণেই আজেরি বাহিনীর হাতে তাদের এভাবে নাস্তানাবুদ হতে হয়েছে।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম