এবার ভুটানের সঙ্গে সম্পর্ক স্থাপন করলো ইসরায়েল

বিদেশ ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২০, ১১:৪৭আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ১২:৩৬
image

হিমালয় বেষ্টিত দেশ ভুটানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে ইসরায়েল। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিয়ে জানিয়েছে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পরিধি বাড়ছে। পররাষ্ট্রমন্ত্রী জাবি আশকেনাজি এক বিবৃতিতে বলেন, ভুটানের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার মধ্য দিয়ে এশিয়ায় ইসরায়েলের সম্পর্ক গভীরতর হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এবার ভুটানের সঙ্গে সম্পর্ক স্থাপন করলো ইসরায়েল

গত চার মাসের মধ্যে ইসরায়েলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করেছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদান। এসব চুক্তি স্বাক্ষরের পেছনে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব মোকাবিলায় আরব দেশগুলোকে ইসরায়েল ঘনিষ্ঠ করে তুলছে ট্রাম্প প্রশাসন। তিনটি আরব দেশের দেখানো পথে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চতুর্থ আরব দেশে হিসেবে ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলার চুক্তি স্বাক্ষর করে মরক্কো।

শনিবার ভুটানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি স্বাক্ষরের পর এর প্রশংসা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ইহুদিবাদী রাষ্ট্রটির সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠায় আরও কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ চলছে।

কোনও কোনও বিশ্লেষক মনে করছেন ভুটানের পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনকারী দেশগুলো হতে পারে সৌদি আরব, ওমান এবং ইন্দোনেশিয়ার মতো ইসরায়েলের বিরোধিতা করে আসা এশিয়ার কয়েকটি দেশ।

বৌদ্ধ ধর্মাবলম্বী অধ্যুষিত দুর্গম দেশ ভুটান। দশ লাখেরও কম জনসংখ্যার দেশটি বিশ্বায়ন থেকে নিজেদের দূরে রেখে জিডিপি প্রবৃদ্ধির চেয়ে জাতীয় সুখকেই বেশি প্রাধান্য দিয়ে আসছে। কার্বন নিঃসরণ নেতিবাচক পর্যায়ে রাখা দেশটি মূলত পর্যটনের ওপর নির্ভরশীল। তারপরও চূড়ান্ত মৌসুমে পর্যটক সীমিত রাখতে দৈনিক আড়াইশ’ ডলার ফি নির্ধারণ করে রেখেছে দেশটি। 

/জেজে/বিএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি