নাইজেরিয়ায় অপহৃত ১৭ শিক্ষার্থী উদ্ধার, নিহত ২

বিদেশ ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২০, ২০:২৮আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ২০:২৯
image

জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হাতে অপহৃত হওয়া শত শত শিক্ষার্থীর মধ্যে ১৭ জনকে উদ্ধার করেছে নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার এক অভিযানে তাদের উদ্ধার করা হলেও মারা গেছে অপর দুই শিক্ষার্থী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। নাইজেরিয়ায় অপহৃত ১৭ শিক্ষার্থী উদ্ধার, নিহত ২

স্থানীয় সময় গত শুক্রবার রাতে নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের কাতসিনা প্রদেশের কানকারা জেলার সরকারি বিজ্ঞান মাধ্যমিক স্কুলে মোটরসাইকেলে করে আসা স্বয়ংক্রিয় বন্দুকধারীরা  ঢুকে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে বহু শিক্ষার্থী আশেপাশের জঙ্গলে পালিয়ে যায়। তবে নিখোঁজ থাকে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী। মঙ্গলবার এক কণ্ঠ বার্তায় এসব শিক্ষার্থীকে অপহরণের দায় স্বীকার করে ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী বোকো হারাম।

কাতসিনা প্রদেশের গভর্নর আমিনু মাসারি স্থানীয় একটি রেডিও স্টেশনকে জানিয়েছেন, ‘অপহৃত শিক্ষার্থীদের বড় একটি অংশ পার্শ্ববর্তী প্রদেশের জামফারা জঙ্গলে রয়েছে। তাদের রক্ষার প্রচেষ্টা চলছে।’

কাতসিনা পুলিশের মুখপাত্র জামবো ইসা বলেছেন, ১৭ শিক্ষার্থীকে উদ্ধারের অভিযানে এক নিরাপত্তা রক্ষী গুলিবিদ্ধ হয়েছে। বাকি শিক্ষার্থীদের উদ্ধারে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার শিক্ষার্থীদের অপহরণের দায় স্বীকার করে কণ্ঠ বার্তা পাঠায় বোকো হারামের নেতা আবুবকর শেকাউ। ২০১৪ সালেও গ্রুপটি নাইজেরিয়ার চিবুক শহর থেকে কয়েকশ’ মেয়ে শিক্ষার্থীকে অপহরণ করে গোষ্ঠীটি।

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম