বাইডেনের প্রেস টিমে থাকছেন এক ভারতীয় বংশোদ্ভূত

বিদেশ ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২০, ১১:০৩আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ১১:০৩
image

হোয়াইট হাউজের কমিউনিকেশন্স ও প্রেস কর্মী হিসেবে আরও ১৬ জনের নাম ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া জো বাইডেন। এদের মধ্যে ভারতীয় বংশোদ্ভূত ভেদান্ত প্যাটেল যোগ দেবেন অ্যাসিসট্যান্ট প্রেস সেক্রেটারি হিসেবে। বর্তমানে বাইডেনের দায়িত্বগ্রহণ টিমের সিনিয়র মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করা প্যাটেল তার প্রচার শিবিরের অংশ হিসেবে আঞ্চলিক যোগাযোগ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ভেদান্ত প্যাটেল

নিজের রানিংমেট হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে বেছে নিয়ে আলোড়ন তুলেছিলেন জো বাইডেন। আগামী জানুয়ারিতে বাইডেনের পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন কমলা। এবারে আরেক ভারতীয় বংশোদ্ভূতকে প্রেস টিমে স্থান দিলেন বাইডেন।

হোয়াইট হাউজের কমিউনিকেশন্স ও প্রেস কর্মী হিসেবে আরও ১৬ জনের মধ্যে রয়েছেন ভেদান্ত প্যাটেল। এছাড়া অন্যদের মধ্যে রয়েছেন ডিরেক্টর অব রিসার্চ মেগান অ্যাপার, অ্যাসিসট্যান্ট প্রেস সেক্রেটারি রোজম্যারি বোয়েগলিন, প্রেস অফিসের চিফ অব স্টাফ এবং প্রেস সেক্রেটারির বিশেষ সহযোগী আমান্দা ফিন্নে।

হোয়াইট হাউজের অ্যাসিসট্যান্ট  প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ পাওয়া ভেদান্ত প্যাটেলের জন্ম ভারতে। তার বেড়ে ওঠা ক্যালিফোর্নিয়ায়। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া-রিভারসাইড এবং ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্যাটেল।

জো বাইডেনের প্রাথমিক প্রচারে ভেদান্ত প্যাটেল নেভাদা এবং পশ্চিমাঞ্চলীয় প্রাইমারি স্টেটস কমিউনিকেশন্স ডিরেক্টর ছিলেন। তার আগে তিনি ভারতীয়-আমেরিকান কংগ্রেস সদস্য প্রমিলা জয়পালের যোগাযোগ পরিচালক, ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির পশ্চিমাঞ্চলীয় আঞ্চলিক যোগাযোগ পরিচালক এবং কংগ্রেস সদস্য মাইক হোন্দার যোগাযোগ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রেস টিমে নতুন ১৬ জনকে নিয়োগ দেওয়ার বিষয়ে জো বাইডেন বলেন, ‘আমেরিকার মানুষের সঙ্গে সততার সঙ্গে এবং সরাসরি কথা বলে সরকারের ওপর বিশ্বাস পুনঃস্থাপন করাই হবে আমার প্রশাসনের পরিচয়সূচক চিহ্ন। আমাদের কমিউনিকেশন্স ও প্রেস কর্মীরা এই উদ্যোগের সঙ্গে সমন্বিত আর সব আমেরিকানের জন্য একটি উন্নত দেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। হোয়াইট হাউসে থেকে তারা আমেরিকান জনগণের সেবা করায় আমি গর্বিত।’

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম