নতুন রূপের করোনাভাইরাস সম্পর্কে যেসব তথ্য জানা গেছে

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ ডিসেম্বর ২০২০, ০৩:১৫আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ২৩:৫৭

নতুন রূপের করোনাভাইরাস সম্পর্কে যেসব তথ্য জানা গেছে

আবারও নতুন রূপে ছড়াতে শুরু করেছে করোনাভাইরাস। লাখ লাখ মানুষের স্বাস্থ্যবিধি মেনে না চলাকেই এজন্য দায়ী করা হয়েছে। এর সংক্রমণ প্রতিরোধে সম্প্রতি ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসের ক্রিসমাসে মানুষের ভিড় ঠেকাতে কঠোর নিষেধাজ্ঞা এবং যুক্তরাজ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে বলা হয়েছে। ব্রিটিশ সরকার মনে করছে, এই নতুন রূপের করোনাভাইরাসটির সংক্রমণ সক্ষমতা আগের চেয়েও বেশি। এটি খুব শক্তিশালী রূপ পেয়েছে।

জানা গেছে, ব্রিটেনের প্রায় অর্ধশতাধিক স্থানে করোনাভাইরাসের নতুন স্ট্রেইনের খোঁজ পাওয়া গেছে। বিজ্ঞানীরা বলছেন, সেসব এলাকায় দ্রুতগতিতে সংক্রমণ বাড়ার পেছনে ভাইরাসের নতুন রূপটিই দায়ী। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এ বিষয়ে জানানো হয়েছে এবং বিজ্ঞানীরা এটি নিয়ে গবেষণা করছেন।

মূলত তিনটি কারণে এই ভাইরাসের নতুন রূপটি সবার জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। নতুন ভাইরাসটি এর অন্যান্য সংস্করণকে দ্রুত প্রতিস্থাপন করছে। এটিতে এমন মিউটেশন রয়েছে যা ভাইরাসের অংশকে প্রভাবিত করে। মিউটেশনের মাধ্যমে ভাইরাসটির সংক্রমিত হওয়ার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে।

এই ভাইরাসটি খুব দ্রুত ছড়াচ্ছে। ব্রিটেনে সেপ্টেম্বরে এটি প্রথম শনাক্ত করা হয়েছিল। নভেম্বর মাসে লন্ডনে শনাক্তের প্রায় এক চতুর্থাংশ ছিল নতুন রূপের করোনা। এটি ডিসেম্বরের মাঝামাঝি সময়ে প্রায় দুই-তৃতীয়াংশ ক্ষেত্রে পৌঁছেছে।

চীনের উহান শহরে প্রথম যে ভাইরাসটি শনাক্ত করা হয়েছিল, তা পৃথিবীর বেশিরভাগ কোণে এখন আপনি খুঁজে পাবেন না। এর রূপ পুরোপুরি বদলে গেছে। এমনকি লন্ডনে ছড়ানো নতুন রূপের ভাইরাসটিও অন্য কোনও দেশ থেকে ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। নেদারল্যান্ড ও ডেনমার্কে মিংক নামের প্রাণীর দেহ থেকেও করোনার নতুন ধরণের মিউটেশন হয়েছে।

তবে করোনার সংক্রমণ ঠেকাতে যে ভ্যাকসিন আসছে তা কাজ করবে বলেও মনে করছেন বিজ্ঞানীরা। তারা মনে করছেন, করোনা রূপ পরিবর্তন করলেও ভ্যাকসিনে কাজ হবে কিন্তু গণহারে সবাই টিকা নেওয়ার পর করোনার স্পাইকে যদি আরও নতুন মিউটেশন হয় তাহলে ভ্যাকসিনে কাজ হবে কিনা সেটা চিন্তার বিষয়।


সূত্র: বিবিসি।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম