প্রকাশ্যে করোনা টিকা নিলেন বাইডেন

বিদেশ ডেস্ক
২২ ডিসেম্বর ২০২০, ০৮:৫৯আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ১৬:৩৯

প্রকাশ্যে করোনাভাইরাসের টিকা নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (৭৮)। স্থানীয় সময় সোমবার ডেলাওয়্যার ক্রিস্টিয়ানা কেয়ার হাসপাতালে তিনি টিকা নেন। পুরো আয়োজনটি টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। প্রকাশ্যে করোনা টিকা নিলেন বাইডেন

প্রতিবেদনে বলা হয়, সোমবার ফাইজার ও বায়োএনটেক-এর টিকার প্রথম ডোজ নিয়েছেন বাইডেন। নিজে টিকা নেওয়ার পর যুক্তরাষ্ট্রের নাগরিকদেরও ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ভ্যাকসিন নেওয়ার মধ্যে যে উদ্বেগের কিছু নেই, লোকজনকে সেটি বোঝাতেই প্রকাশ্যে টিকা নিয়েছেন তিনি। আমেরিকানদের তিনি দেখাতে চান যে, ভ্যাকসিন নেওয়া নিরাপদ।

যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যক্তিদের মধ্যে এর আগে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি টিকা নিয়েছেন। এ তালিকায় সর্বশেষ সংযোজন জো বাইডেন।

ভ্যাকসিন নেওয়ার আগে সম্প্রতি এক অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেন বাইডেন। তিনি বলেন, ‘টিকা নেওয়ার ক্ষেত্রে সামনের সারিতে থাকার কোনও অভিপ্রায় আমার ছিল না। তবে আমি নিশ্চিত করতে চাই, এটি নেওয়া যে নিরাপদ আমেরিকার জনগণকে আমরা তা দেখিয়েছি।’

সোমবার থেকেই যুক্তরাষ্ট্রে গণহারে ফাইজার/বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, জরুরি ব্যবহারের জন্য এই ভ্যাকিসন অনুমোদন করা হয়েছে।

প্রথম দিন সোমবার সকাল ৯টা ২০ মিনিটে সরাসরি প্রচারিত এক ভিডিও ইভেন্টে টিকা নেন আইসিইউ নার্স সান্দ্রা লিন্ডসে। টিকা গ্রহণের পর দেওয়া প্রতিক্রিয়ায় তিনি জানান, আলাদাভাবে টিকা গ্রহণের মতোই অনুভূতি হয়েছে তার।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম