নতুন বৈশিষ্ট্যের করোনা যুক্তরাষ্ট্রে থাকলেও অবাক হবো না: ফাউচি

বিদেশ ডেস্ক
২২ ডিসেম্বর ২০২০, ১০:২২আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ১০:২৬

যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস এরইমধ্যে যুক্তরাষ্ট্রেও ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এমন আশঙ্কার কথা জানিয়েছেন খোদ যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি। সোমবার তিনি বলেছেন, ভাইরাসটি যুক্তরাষ্ট্রে থাকলেও তিনি অবাক হবেন না। নতুন বৈশিষ্ট্যের করোনা যুক্তরাষ্ট্রে থাকলেও অবাক হবো না: ফাউচি

পিবিএস নিউজ আওয়ার-এর সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা বলেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের এই পরিচালক।

তিনি বলেন, আপনাকে এটি (যুক্তরাষ্ট্রে নতুন স্ট্রেইনের করোনার উপস্থিতি) অনুমান করতে হবে। আপনি যখন দেখছেন যে, যুক্তরাজ্যের মতো জায়গায় এ স্ট্রেইন বেশ প্রচলিত রয়েছে। দক্ষিণ আফ্রিকাতেও আমরা ভাইরাসটির এমন রূপান্তর দেখতে পাচ্ছি। এরইমধ্যে যদি এটি যুক্তরাষ্ট্রেও থাকে তাহলেও আমি অবাক হবো না।

ড. অ্যান্থনি ফাউচি বলেন, আমরা যখন খুঁজতে শুরু করবো, তখন আমরাও এটি খুঁজে পাবো।

তিনি বলেন, নভেল করোনাভাইরাস যেহেতু একটি আরএনএ ভাইরাস সেহেতু এটির প্রচুর রূপান্তর ঘটে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এসব রূপান্তরের তেমন কোনও কার্যকারিতা থাকে না।

উল্লেখ্য, যুক্তরাজ্যে ব্রিটেনে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস ‘সত্যিকারের উদ্বেগের কারণ’ হিসেবে হাজির হলেও এখন পর্যন্ত ওই পরিবর্তিত ভাইরাসের ক্ষেত্রে ভ্যাকসিন কার্যকর রয়েছে। তবে বৈশিষ্ট্যে আরও পরিবর্তন আসলে ভ্যাকসিন কার্যকারিতা হারাতে পারে; এমন আশঙ্কা এড়িয়ে যাওয়া যাচ্ছে না।

বিবিসির স্বাস্থ্য ও বিজ্ঞান বিষয়ক প্রতিনিধি জেমস গ্যালাঘার বলছেন, এখন পর্যন্ত যে তিনটি ভ্যাকসিন এসেছে, তাদের সবগুলোই বর্তমানে থাকা ভাইরাসটির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। ইউনিভার্সিটি অব কেমব্রিজের অধ্যাপক রাভি গুপ্তাকে উদ্ধৃত করে তিনি বলছেন, ভ্যাকসিন রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ভাইরাসের বিভিন্ন অংশকে আক্রমণ করতে উদ্দীপ্ত করে। আর তাই এর কিছু অংশ যদি পরিবর্তিত হয়েও থাকে, তারপরও ভ্যাকসিনটির ভাইরাসটির বিরুদ্ধে কাজ করার কথা। কিন্তু যদি আরও বেশি পরিবর্তন বা বিভাজন ঘটতে দেওয়া হয়, তাহলে তখন দুঃশ্চিন্তা করতেই হবে।

তার মতে, ভাইরাসটি এমন একটি পথে রয়েছে, যেখানে হয়তো সে ভ্যাকসিন এড়িয়ে যেতে পারে। আর সেদিকেই কয়েক কদম এগিয়েছে ভাইরাসটি।

ইউনিভার্সিটি অব গ্লাসগোর অধ্যাপক ডেভিড রবার্টসন শুক্রবার বলেছেন: এই ভাইরাসটি সম্ভবত নিজেকে এমনভাবে পরিবর্তন করবে, যাতে সে ভ্যাকসিন এড়াতে পারে। এটা আমাদেরকে অনেকটা ফ্লু'র বিরুদ্ধে যুদ্ধের জায়গাটিতে নিয়ে যাবে। অর্থাৎ, নিয়মিতভাবে ভ্যাকসিনের পরিবর্তন ঘটাতে হবে।  সূত্র: সিএনএন।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম