৮৯২ বিলিয়ন ডলারের করোনা সহায়তা প্যাকেজ অনুমোদন মার্কিন কংগ্রেসের

বিদেশ ডেস্ক
২২ ডিসেম্বর ২০২০, ১৩:৩১আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ১৩:৩৩

করোনা মহামারির কারণে জরুরি ব্যয় সহায়তা সংক্রান্ত একটি বিলের অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস। সোমবার ৮৯২ বিলিয়ন ডলারের এ বিলটির অনুমোদন দিয়েছে কংগ্রেসের উভয় কক্ষ। ৮৯২ বিলিয়ন ডলারের করোনা সহায়তা প্যাকেজ অনুমোদন মার্কিন কংগ্রেসের

কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ৩৫৯-৫৩ এবং উচ্চক্ষ সিনেটে ৯১-৭ ভোটে বিলটি পাস হয়েছে। দেশের করোনা বিধ্বস্ত অর্থনীতিতে সহায়তার লক্ষ্যে এ বিলে অনুমোদন দেওয়া হয়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের মধ্য দিয়ে এটি আইনে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

প্যাকেজটির আওতায় কর্মীদের চাকরিচ্যুত হওয়া ঠেকাতে ছোট আকারের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ২৮৪ বিলিয়ন ডলার ঋণ দেওয়া হবে। নাগরিকদের এককালীন ৬০০ ডলার করে অনুদান দেওয়া হবে। এ খাতে মোট ১৬৬ বিলিয়ন ডলারের বরাদ্দ দিয়েছে কংগ্রেস।

অর্থমন্ত্রী স্টিভেন মুচিন জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকেই নাগরিকদের ৬০০ ডলার করে দেওয়ার কাজ শুরু করবে অর্থ মন্ত্রণালয়। লোকজনকে কাজে ফেরাতে এবং ছোট আকারের ব্যবসাগুলোকে সাহায্য করতে এই তহবিল দেওয়া হচ্ছে।

বিলে ইন্টারন্যাশনাল ভ্যাকসিন অ্যালায়েন্সের জন্য ৩ দশমিক ৩৬ বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছে। এই তহবিল পাবে গাভি, ইউনিসেফ, বিশ্বব্যাংক এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মতো সংস্থাগুলো। নিম্ন আয়ের দেশগুলোতে ভ্যাকসিন পৌঁছাতে কাজ করছে এই সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত অ্যালায়েন্স।

সোমবার পাস হওয়া বিলটিকে ভাইরাস নিয়ন্ত্রণে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে সহায়তার জন্য একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম