করোনা মোকাবিলা: জরুরি ব্যয় সংক্রান্ত বিল প্রত্যাখ্যান করলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২০, ১৪:৫১আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ১৪:৫৯
image

কোভিড-১৯ মহামারি মোকাবিলায় পাস হওয়া প্রায় ৯০০ বিলিয়ন ডলারের একটি জরুরি ব্যয় বিল প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। কংগ্রেসকে বিলটি সংশোধন করে আমেরিকানদের জন্য ত্রাণের পরিমাণ বাড়াতে বলেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

করোনা মোকাবিলা: জরুরি ব্যয় সংক্রান্ত বিল প্রত্যাখ্যান করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে করোনা মহামারি মোকাবিলায় একটি জরুরি ব্যয় বিল পাস করতে কয়েক মাস ধরে আলোচনা চলছিল। অবশেষে সোমবার (২১ ডিসেম্বর) বিলটি কংগ্রেসের দুই কক্ষেই পাস হয়। বিলটিকে আইনে পরিণত করতে প্রেসিডেন্টের স্বাক্ষরের বাধ্যবাধকতা রয়েছে। তবে ট্রাম্প আভাস দিয়েছেন, তিনি এতে স্বাক্ষর করছেন না।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিও বার্তায় ট্রাম্প দাবি করেন, এ বিলটি ‘বাজে খরচ’ করাবে। তার দাবি, এটি মহামারি মোকাবিলায় কোনও ভূমিকা রাখতে পারবে না। ট্রাম্প বলেন, ‘তারা আমার কাছে যে বিল পাঠানোর পরিকল্পনা করছে তা প্রত্যাশার চেয়ে ভিন্ন। এটি সত্যিকার অর্থে অসম্মানের।’

ট্রাম্প স্পষ্টভাবে বলেননি যে তিনি বিলে স্বাক্ষর করবেন না। তবে তিনি বলেছেন, বিলটি এখন যেরকম আছে সে অবস্থায় অনুমোদন করবেন না।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি কংগ্রেসকে বলব যেন বিলটি সংশোধন করে এবং দম্পতির জন্য বরাদ্দকৃত ভাতার পরিমাণ ৬০০ ডলার থেকে বাড়িয়ে ২০০০ ডলার কিংবা ৪০০০ ডলার করে। অবিলম্বে এ বিল থেকে বাজে ও অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দেওয়ার জন্যও কংগ্রেসকে বলছি। আমার কাছে গ্রহণযোগ্য একটি বিল পাঠানো হোক।’

ট্রাম্পের এমন বক্তব্যের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে বহুল প্রতীক্ষিত অর্থনৈতিক ত্রাণ বিলটি অনুমোদনে আবারও বিলম্ব হতে যাচ্ছে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম