পাকিস্তানি মানবাধিকার কর্মীর মৃত্যুতে অস্বাভাবিক কিছু পায়নি কানাডার পুলিশ

বিদেশ ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২০, ২২:৫৭আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ২৩:০৭
image

নির্বাসিত পাকিস্তানি মানবাধিকার কর্মী কারিমা বালুচের মরদেহ উদ্ধারের ঘটনায় কোনও অপরাধের যোগসূত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে কানাডার পুলিশ। টরেন্টো পুলিশের এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, পারিপার্শ্বিক পরিস্থিতি তদন্ত করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন কর্মকর্তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। পাকিস্তানি মানবাধিকার কর্মীর মৃত্যুতে অস্বাভাবিক কিছু পায়নি কানাডার পুলিশ

পাকিস্তান রাষ্ট্র ও সেনাবাহিনীর কঠোর সমালোচক অধিকারকর্মী কারিমা বালুচ গত রবিবার নিখোঁজ হওয়ার পর তার সন্ধান চেয়ে আবেদন জানায় পুলিশ। পরে তার বন্ধুরা মৃতদেহ পাওয়ার কথা জানায়। এ ঘটনা তদন্তের আহ্বান জানায় বিভিন্ন মানবাধিকার গ্রুপ।

টরেন্টো পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, কারিমার মৃত্যুতে কোনও অপরাধের সংযোগের সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তার অপরাধহীন মৃত্যু হয়েছে বলে সিদ্ধান্ত পৌঁছেছেন কর্মকর্তারা। এই সিদ্ধান্তের কথা তার পরিবারের সদস্যদের জানানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কারিমা বালুচের পরিবারের মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে তার স্বামী হামাল হায়দার জানিয়েছিলেন, কারিমা বেশ কিছু দিন ধরেই মৃত্যুর হুমকি পাচ্ছিলেন।

/জেজে/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের