ইরানকে হুঁশিয়ার করলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২০, ১৮:১২আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ২৩:৪৭
image

ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাসে রকেট হামলার জন্য ইরানকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কোনও মার্কিন নাগরিক নিহত হলে তেহরানের বিরুদ্ধে সামরিক জবাব দেওয়া হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ইরানকে হুঁশিয়ার করলেন ট্রাম্প

গত রবিবার বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসে আছড়ে পরে একাধিক রকেট। ইরাকের সেনাবাহিনী জানিয়েছে, এই হামলা নতুন করে অশান্তির আশঙ্কা ছড়াচ্ছে। ইরাকি বাহিনীর বিবৃতিতে বলা হয়, বেআইনি একটি গোষ্ঠী গিন জোনে আটটি রকেট হামলা চালায়। এতে ইরাকের এক নিরাপত্তা কর্মকর্তা আহত হওয়া ছাড়াও গাড়ি এবং আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়।

টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘বাগদাদে আমাদের দূতাবাস বেশ কয়েকটি রকেট হামলার শিকার হয়েছে। অনুমান করুন সেগুলো কোন জায়গা থেকে এসেছে: ইরান।’ তিনি বলেন, এখন শুনতে পাচ্ছি ইরাকে মার্কিন নাগরিকদের ওপর আরও হামলা চালানো হবে।… ইরানের জন্য বন্ধুত্বপূর্ণ কিছু সুপরামর্শ হলো: যদি কোনও মার্কিন নাগরিক মারা যায়, তাহলে আমি ইরানকে দায়ী করবো। ভালো করে চিন্তা করে দেখুক।’

ট্রাম্পের জবাবে পাল্টা টুইট বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, ‘বিদেশে নিজেদের নাগরিকদের ঝুঁকিতে রেখে নিজ দেশের বিপর্যয় থেকে মনোযোগ ঘোরাবেন না।’

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম