আপনারা একা নন: বড়দিনের বার্তায় ব্রিটিশ রানি

বিদেশ ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২০, ২৩:৩৬আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ১৬:০২
image

বড়দিনের উৎসবে করোনাভাইরাস মহামারির কারণে পরিবার বিচ্ছিন্ন হয়ে থাকার যন্ত্রণা প্রকাশ করেছেন ব্রিটিশ রানি। বার্ষিক সম্প্রচারে তিনি বলেন, যুক্তরাজ্যসহ কমনওয়েলথভুক্ত দেশগুলোর ব্যক্তি ও জনগোষ্ঠী এই বছরের চ্যালেঞ্জ মোকাবিলায় অসামান্য ভূমিকা নিয়েছে। ইতিবাচক পরিবর্তনের স্বপ্ন দেখিয়ে ব্রিটিশ রানি বলেন, গভীর অন্ধকার রাতেও নতুন ভোরের আশা থাকে। সম্প্রচারমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। আপনারা একা নন: বড়দিনের বার্তায় ব্রিটিশ রানি

করোনাভাইরাস মহামারির মধ্যে বিশ্বজুড়ে সীমিত পরিসরে উদযাপিত হচ্ছে বড়দিনের উৎসব। নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশ বিধিনিষেধ নতুন করে জোরালো করেছে। বড়দিনের বিশেষ সমাবেশ সংক্ষিপ্ত করেছেন পোপ ফ্রান্সিসও।

বড়দিন উপলক্ষে দেওয়া বার্ষিক ভাষণে ব্রিটিশ রানি ব্যক্তিগত অনুভূতি ফুটিয়ে তোলার মতো করে বলেন, অনেকের কাছেই বছরের এই সময়টি দুঃখের হয়ে থাকবে। তিনি বলেন, ‘অনেকেই প্রিয়জন হারানোর শোক সহ্য করছেন আবার অনেকেই নিরাপত্তার জন্য বন্ধু আর পরিবারের সদস্যদের থেকে দূরে থাকছেন, যদিও তারা সকলেই বড়দিনে কেবল একটি আলিঙ্গন বা একটু হাত মেলানোর জন্য আকুল ছিলেন।’ ব্রিটিশ রানি বলেন, ‘আপনি যদ তাদের একজন হন, তাহলে আপনি একা নন আর আশ্বস্ত করছি আপনি আমার চিন্তা আর প্রার্থনায় আছেন।’

উল্লেখ্য, ব্রিটিশ রানির বার্তাটি উইন্ডসর প্রাসাদের গ্রিন রুমে ধারন করা হয়। সেখানেই ৯৪ বছর বয়সী রানি ডিউক অব এডিনবার্গের সঙ্গে বড়দিন পার করেছেন। ভিডিওটি ধারন করতে কেবল ক্যামেরা অপারেটরদেরই কক্ষটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। কঠোর কোভিড-১৯ বিধিনিষেধ মেনেই ভিডিওটি ধারন করা হয়। 

/জেজে/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম