সশস্ত্র হামলায় জাতিসংঘ মিশনের ৩ সদস্য নিহত

বিদেশ ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২০, ১২:০০আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ১২:০৫
image

নির্বাচনের আগ মুহূর্তে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে (সেন্ট্রাল আফ্রিকা রিপাবলিক) অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিদের হামলায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত বুরুন্ডির তিন সদস্য নিহত হয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জাতিসংঘ গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে।

সশস্ত্র হামলায় জাতিসংঘ মিশনের ৩ সদস্য নিহত

খনিজ সম্পদে সমৃদ্ধ অথচ বিশ্বের দ্বিতীয় দরিদ্রতম দেশ ৬০ বছর আগে স্বাধীন হলেও তখন থেকে দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার মধ্যে পড়ে আছে। রবিবার সেখানে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে ঘিরে সৃষ্ট উত্তেজনার মধ্যে দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোর একটি জোট সরকারের সঙ্গে সম্পাদিত যুদ্ধবিরতি থেকে নিজেদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। এমন প্রেক্ষাপটে সেখানে হামলা হলো।

জাতিসংঘ এক বিবৃতিতে বলেছে, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলায় বুরুন্ডির তিন সদস্য নিহত ও দুজন আহত হয়েছেন। মধ্যাঞ্চলীয় ডেকোয়া ও দক্ষিণাঞ্চলীয় বাকুমা এলাকায় পৃথক দুই হামলায় তারা হতাহত হন।

খনিজ সম্পদে সমৃদ্ধ অথচ বিশ্বের দ্বিতীয় দরিদ্রতম দেশ ৬০ বছর আগে স্বাধীন হলেও তখন থেকে দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার মধ্যে পড়ে আছে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে স্থিতিশীল পরিস্থিতির পুনরুদ্ধারে আগামীকালের নির্বাচন এক গুরুত্বপূর্ণ পরীক্ষা।

এক সপ্তাহ আগে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ও আগামীকালের নির্বাচনের প্রার্থী ফাউস্টিন আর্চেঞ্জ তোয়াদেরা তাঁর পূর্বসূরি ফ্রাঙ্কয়েজ বুজিজের বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ করেন। বুজিজে সমর্থক মিলিশিয়ারা সম্প্রতি দেশটির চতুর্থ বৃহত্তম শহরের নিয়ন্ত্রণ নিয়েছেন। এ অবস্থায় রাশিয়া ও রুয়ান্ডা বর্তমান সরকারের সমর্থনে দেশটিতে সেনা পাঠিয়েছে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম