করোনা সহায়তা বিল নিয়ে ট্রাম্পকে একহাত নিলেন বাইডেন

বিদেশ ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২০, ১১:৪৮আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ১৮:২১

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা সংক্রান্ত বিলে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানানোয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একহাত নিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার এক লিখিত বিবৃতিতে তিনি বলেছেন, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তার দায় এড়িয়ে যাচ্ছেন। এটি ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। করোনা সহায়তা বিল নিয়ে ট্রাম্পকে একহাত নিলেন বাইডেন

কংগ্রেসে পাস হওয়া ৮৯২ বিলিয়ন ডলারের বিলটিতে স্বাক্ষর করতে ট্রাম্পের প্রতি আহ্বান জানান বাইডেন। তিনি বলেন, প্রেসিডেন্টের স্বাক্ষরের মধ্য দিয়ে এটিকে আইনে পরিণত করা প্রয়োজন।

যুক্তরাষ্ট্রে করোনা মহামারি মোকাবিলায় একটি জরুরি ব্যয় বিল পাস করতে কয়েক মাস ধরে আলোচনা চলছিল। অবশেষে সোমবার (২১ ডিসেম্বর) বিলটি কংগ্রেসের দুই কক্ষেই পাস হয়। এখন এটিকে আইনে পরিণত করতে প্রেসিডেন্টের স্বাক্ষরের বাধ্যবাধকতা রয়েছে। ট্রাম্প অবশ্য এখনও বিলটিতে স্বাক্ষর না করার ব্যাপারে অনড় রয়েছেন। এটি সংশোধন করে আমেরিকানদের জন্য ত্রাণের পরিমাণ বাড়াতে বলেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিও বার্তায় ট্রাম্প দাবি করেন, এ বিলটি ‘বাজে খরচ’ করাবে। তার দাবি, এটি মহামারি মোকাবিলায় কোনও ভূমিকা রাখতে পারবে না।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি কংগ্রেসকে বলবো যেন বিলটি সংশোধন করে এবং দম্পতিদের জন্য বরাদ্দকৃত ভাতার পরিমাণ ৬০০ ডলার থেকে বাড়িয়ে ২০০০ ডলার কিংবা ৪০০০ ডলার করে। অবিলম্বে এ বিল থেকে বাজে ও অপ্রয়োজনীয় জিনিস বাদ দিতে কংগ্রেসকে বলছি। আমার কাছে গ্রহণযোগ্য একটি বিল পাঠানো হোক।’

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের