যুক্তরাষ্ট্রে এক বাড়ি থেকে ৫ মরদেহ উদ্ধার

বিদেশ ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২০, ১৪:১১আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ১৭:০৮
image

যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আরকানসাসের একটি বাড়ি থেকে পাঁচ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুই জন প্রাপ্তবয়স্ক নারী ও তিন জন শিশু। মার্কিন বার্তা সংস্থা এপি’র প্রতিবেদন থেকে জানা গেছে, নিহতদের বেশিরভাগই হত্যার শিকার হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। এরমধ্যে হত্যাকারীর মৃতদেহও রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে এক বাড়ি থেকে ৫ মরদেহ উদ্ধার

পোপ কাউন্টির শেরিফ শেন জোন্স এক বিবৃতিতে জানান, শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকাল পাঁচটার দিকে একটি ফোন কলে সাড়া দিয়ে ডেপুটিরা লিটল রকের ৬৫ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত এটকিন্স-এর একটি বাড়িতে পৌঁছান। সেখান থেকে পাঁচ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতদের বয়স ৮ থেকে ৫০ বছরের মধ্যে। তারা সবাই আত্মীয় বলে মনে করা হচ্ছে। শনিবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে জোন্স বলেন, ‘এটা বিরল ঘটনা। তছনছ হয়ে যাওয়া এক পরিবারের জন্য এখন আমাদের শুধুই প্রার্থনা করতে হবে।’

আরকানসাস রাজ্য পুলিশের সহযোগিতা নিয়ে ডেপুটিরা এ ঘটনার তদন্ত করছেন। এ ব্যাপারে এপি’র পক্ষ থেকে শেরিফের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি। পোপ কাউন্টি শেরিফের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘এ মুহূর্তে আমরা বিশ্বাস করি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। স্থানীয় জনগণের জন্য তা বিপদ বয়ে আনবে বলে আমরা মনে করছি না।’

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম