নাশভিলের বিস্ফোরণ আত্মঘাতী হামলা!

বিদেশ ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২০, ১৪:৪৩আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ১৪:৪৬

বড়দিনের সকালে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের নাশভিলে শহরে বিস্ফোরণের ঘটনাকে আত্মঘাতী হামলা হতে পারে মনে করছে নিরাপত্তা বাহিনী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। নাশভিলের বিস্ফোরণ আত্মঘাতী হামলা!

শক্তিশালী ওই বিস্ফোরণের কাছেই এক ব্যক্তির দেহাবশেষ পাওয়ার পর তদন্তকারীরা মৃতদেহটির ডিএনএ পরীক্ষার উদ্যোগ নিয়েছেন। ওই ব্যক্তিই সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী বলে প্রতীয়মান হচ্ছে।

ওই বিস্ফোরণে তিন জন আহত হয়। এছাড়া এ ঘটনায় টেনেসি ও আরও চারটি রাজ্যে যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটে।

শনিবার নাশভিলের শহরতলির অ্যান্টিওচ শহরে এক সন্দেহভাজনের বাড়িতে তল্লাশি চালিয়েছে কর্তৃপক্ষ।

ঠিক কী কারণে এ হামলা চালানো হয়েছে তার কোনও কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। কোনও ব্যক্তি বা গোষ্ঠীও এর দায় স্বীকার করেনি। তবে এ ঘটনায় প্রকৃত অর্থে দায়ী ব্যক্তিকে ধরিয়ে দিতে তিন লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছেন কয়েকজন ব্যবসায়ী ও টেলিভিশন ব্যক্তিত্ব।

কর্মকর্তাদের বিশ্বাস উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই বিস্ফোরণ ঘটানো হয়েছে। স্থানীয় পুলিশের মুখপাত্র ডন অ্যারন জানান, এর সঙ্গে একটি সন্দেহজনক গাড়ির সংশ্লিষ্টতা রয়েছে।

স্থানীয় দমকল বিভাগের মুখপাত্র জোসেফ প্লেজান্ট জানান, স্থানীয় সময় ভোর সাড়ে ৬টা নাগাদ বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে তিন জনকে হাসপাতালে নেওয়া হয়। তবে তাদের কারোর অবস্থা গুরুতর নয়।

বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করছে একাধিক সংস্থা। এতে কেন্দ্রীয় এবং স্থানীয় সংস্থাও যুক্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শী পবাক ম্যাককয় জানান, তার বাড়ির সামনেই বিস্ফোরণটি ঘটে। উড়ে যায় তার ঘরের জানালা। তিনি বলেন, রাস্তার সবকিছুতে আগুন ধরে যায়। রাস্তায় থাকা তিনটি গাড়ি সম্পূর্ণভাবে পুড়ে যায়।

নাশভিলের মেয়র জন কুপার বলেন, বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বেশিরভাগেরই জানালা উড়ে গেছে। কয়েকটি ভবন খালি করে দেওয়া হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে