অবশেষে ভ্যাকসিন নিচ্ছেন পুতিন

বিদেশ ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২০, ২০:৫০আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ২২:৩০
image

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে অবশেষে রাশিয়ার তৈরি স্পুটনিক ভি ভ্যাকসিন গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খোদ দেশটির রাষ্ট্রপ্রধান কেন ভ্যাকসিন নিচ্ছেন না তা নিয়ে নানা বিতর্ক চলার মধ্যে রবিবার (২৭ ডিসেম্বর) এমন ঘোষণা দিলো ক্রেমলিন।  

অবশেষে ভ্যাকসিন নিচ্ছেন পুতিন

করোনাভাইরাসের নিরাপদ টিকা উদ্ভাবনে বিশ্বজুড়ে তীব্র প্রতিযোগিতার মধ্যে ১১ আগস্ট বিশ্বের প্রথম ভ্যাকসিন হিসেবে ‘স্পুটনিক ভি’ অনুমোদনের ঘোষণা দেয় রাশিয়া। তবে রাশিয়ার ভ্যাকসিন অনুমোদনের ঘোষণার পরই এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শুরু করে বিভিন্ন দেশ। তৃতীয় পর্যায়ের ট্রায়ালের আগেই এই টিকার অনুমোদন দেওয়া হলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, এই ভ্যাকসিন তার মেয়ের শরীরে প্রয়োগ করা হয়েছে। মেয়ের শরীরের তাপমা্ত্রা খানিক বেড়ে গিয়েছিল, তবে অন্য কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। পুতিন-কন্যার শরীরে এই টিকা প্রয়োগ করা হলেও, রুশ প্রেসিডেন্ট নিজে তা গ্রহণ করেননি। পরে ক্রেমলিন জানায়, চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা শেষ হয়নি এমন টিকা পুতিন নিতে পারেন না। এ নিয়ে নানা গুঞ্জন ও বিতর্ক চলছিলো।

রবিবার (২৭ ডিসেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেল রোসিয়া ওয়ানকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘তিনি (পুতিন) বলেছেন ভ্যাকসিন নেবেন। ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সকল আনুষ্ঠানিকতা শেষ হওয়ার অপেক্ষায় আছেন তিনি।’

এর আগে ৬৮ বছর বয়সী পুতিন বলেছিলেন, রাশিয়ার ভ্যাকসিন কার্যকর ও নিরাপদ। ভ্যাকসিন না নেওয়ার কোনও কারণ আছে বলে তিনি মনে করেন না। তবে এটি সহজলভ্য হওয়ার অপেক্ষায় আছেন।

/এফইউ/এএ/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম