সৌদি নারী অধিকারকর্মী হাথলুলের বিরুদ্ধে কারাদণ্ড ঘোষণা

বিদেশ ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২০, ২০:২৭আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ২১:৩৩
image

প্রখ্যাত নারী অধিকার কর্মী লুজাইন আল হাথলুলকে পাঁচ বছর আট মাসের কারাদণ্ড দিয়েছে সৌদি আরবের কারাগার। সৌদি রাজনৈতিক ব্যবস্থাকে পাল্টাতে চাওয়া এবং জাতীয় নিরাপত্তার ক্ষতিসাধনের অভিযোগে সোমবার (২৮ ডিসেম্বর) এ সাজা ঘোষণা করা। এ রায় আন্তর্জাতিক সমালোচনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে সৌদি আরবের টানাপড়েন তৈরি করবে বলে মনে করা হচ্ছে।  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সৌদি নারী অধিকারকর্মী হাথলুলের বিরুদ্ধে কারাদণ্ড ঘোষণা

২০১৮ সালের ১৫ মে আরও কয়েকজন নারী অধিকার কর্মীসহ গ্রেফতার হন ৩১ বছর বয়সী হাথলুল। তখন থেকেই কারাগারে আছেন তিনি। এসব নারীকে দীর্ঘদিন ধরে কারাগারে আটক রাখা হয়েছে কোনও সাক্ষ্য-প্রমাণ ছাড়া। সোমবার রায় ঘোষণার সময় আদালত হাথলুলের এরইমধ্যে কারাগারে থাকার সময়গুলো সাজা থেকে বাদ দেওয়ার কথা বলেছেন।

সৌদি আরবের স্থানীয় সংবাদমাধ্যম সাবাক ও আল শার্ক আল-আওসাতের প্রতিবেদনে বলা হয়, হাথলুলের বিরুদ্ধে ঘোষিত এ রায় যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করবে। সম্প্রতি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট বলে দিয়েছেন, কোনও কোনও সৌদি ইস্যুতে তিনি তার পূর্বসূরির চেয়ে কঠোর অবস্থান নেবেন। ধারণা করা হচ্ছে, নতুন বাইডেন প্রশাসন এ বিষয়টি সৌদিদের কাছে উত্থাপন করতে যাচ্ছেন।

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম