যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনায় পুলিশ কর্মকর্তা বরখাস্ত

বিদেশ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২০, ১৮:২০আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ১২:৪৩
image

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের কলম্বাসে আন্দ্রে মরিস হিল নামে এক নিরস্ত্র কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যার ঘটনায় এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) অ্যাডাম কয় নামের ওই কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। শহরটির জননিরাপত্তা বিষয়ক পরিচালককে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

১

ওহাইওতে একটি বাড়ির গ্যারেজে অতিথি হিসেবে থাকছিলেন ৪৭ বছর বয়সী মরিস হিল। গত ২১ ডিসেম্বর মধ্যরাতে পুলিশের কাছে একটি নন-ইমার্জেন্সি কল আসে। হিলের প্রতিবেশীরা অভিযোগ করেন, মধ্যরাতে কে যেন একটি গাড়ি বার বার অন আর অফ করছে। এদিন সে গ্যারেজেই পুলিশের গুলিতে নিহত হন হিল।

অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বড়ি ক্যামেরা থেকে প্রাপ্ত ফুটেজে দেখা গেছে, শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা অ্যাডাম কয়ের দিকে এগিয়ে যাচ্ছেন মরিস। তার এক হাতে ধরা ছিল মোবাইল। অন্য হাতে কিছু ছিল কিনা, তা স্পষ্ট বোঝা যাচ্ছে না। তবে পরে জানা যায়, তার কাছে কোনও অস্ত্র ছিল না। কলম্বাস পুলিশ জানিয়েছে, অ্যাডাম কয়ের মনে হয়েছিল মরিসের হাতে কোনও অস্ত্র রয়েছে। আর তাই তিনি আত্মরক্ষার্থে গুলি চালিয়ে দেন। একে ‘মরণঘাতী শক্তির অহেতুক ব্যবহার’ বলে উল্লেখ করেছেন কলম্বাস শহরের পুলিশ প্রধান থমাস কিনলান। তিনি স্বীকার করেছেন, মরিস হিল ‘কাণ্ডজ্ঞানহীন সহিংসতার’ বলি হয়েছেন।

অ্যাডাম কয় ১৯ বছর ধরে কলম্বাস পুলিশ বাহিনীতে নিযুক্ত ছিলেন। এক বিবৃতিতে কলম্বাস শহরের জননিরাপত্তাবিষয়ক পরিচালক নেড পেটুস নিশ্চিত করেন, অ্যাডাম কয়কে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘কলম্বাস পুলিশের কর্মকর্তা হিসেবে দেওয়া অঙ্গীকার ভঙ্গ করে অ্যাডাম কয় এ ধরনের কর্মকাণ্ড চালিয়েছেন। আমরা যে মানদণ্ড অনুসরণ করি কিংবা আমাদের কর্মকর্তাদের কাছে কমিউনিটির যে চাওয়া আছে তা এখানে পূরণ হয়নি।’

/এফইউ/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম