ইরানে নতুন অবরোধ আরোপের সম্ভাবনা

বিদেশ ডেস্ক
৩১ ডিসেম্বর ২০১৫, ১৫:৩১আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ১৫:৪৩
image

ইরানের ক্ষেপণাস্ত্র ইরান, হংকং এবং সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকজন ব্যক্তি ও কয়েকটি কারখানার ওপর অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে এ অবরোধ আরোপ করা হতে পারে বলে খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। আর খবরটি সত্যি হয়ে থাকলে পারমাণবিক শক্তিধর দেশগুলোর সঙ্গে তেহরানের পারমাণবিক চুক্তির পর এটাই হবে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের প্রথম অবরোধ।
ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদনটি উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সহায়তাকারী ইরান সংশ্লিষ্ট দুটি নেটওয়ার্কের ওপর অবরোধ আরোপের প্রস্তুতি নিচ্ছে ট্রেজারি বিভাগ। ওই অবরোধ অনুযায়ী, সংশ্লিষ্ট নেটওয়ার্ক ও কারখানায় নিয়োজিত লোকজনের সঙ্গে কোনও ধরনের ব্যবসায় জড়িত হওয়া থেকে মার্কিন ও বিদেশি নাগরিকদের বিরত থাকতে বলা হতে পারে।
তবে সম্ভাব্য মার্কিন অবরোধের ব্যাপারে ট্রেজারি কর্তৃপক্ষ কিংবা ইরান সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে জানিয়েছে গার্ডিয়ান।
গত জুলাইয়ে ছয় শক্তিধর দেশের সঙ্গে পারমাণবিক চুক্তির পর দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় ইরান। তবে তেহরানের দাবি, প্রতিরক্ষাজনিত উদ্দেশ্যেই তারা ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল।
ওই ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কার্বন ফাইবার দিয়ে সহায়তার অভিযোগে আমিরাতভিত্তিক মাবরুকা ট্রেডিং এবং অর্থ সহায়তার অভিযোগে হংকং ভিত্তিক পুর্নাগশাহব্যান্ড ও সেখানকার কর্মকর্তাদের বিরুদ্ধে অবরোধ আরোপের পরিকল্পনা চলছে। সূত্র:দ্য গার্ডিয়ান

/এফইউ/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম